বেসরকারি
উন্নয়ন সংস্থা সেন্টার ফর ডেভেলপমেন্ট ইনোভেশন
অ্যান্ড প্র্যাকটিসেস (সিদীপ) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি
প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ফিল্ড অফিসার পদে দুই গ্রেডে
মোট ৪০০ জন কর্মী
নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের আগামী ২৮ নভেম্বর ২০২৬
তারিখের মধ্যে আবেদন করতে হবে।
পদের
বিবরণ ও বেতন
১. ফিল্ড অফিসার (গ্রেড-১৫)
২. ফিল্ড অফিসার (গ্রেড-১৬)
অন্যান্য
সুযোগ-সুবিধা
নিয়োগপ্রাপ্ত
কর্মীরা বছরে দুটি উৎসব
ভাতা, বৈশাখী ভাতা, প্রযোজ্য ক্ষেত্রে উৎসাহ বোনাস, বদলিজনিত ভাতা ও ভ্রমণ
ভাতা পাবেন। চাকরি স্থায়ী হওয়ার পর সংস্থার নীতিমালা
অনুযায়ী বার্ষিক বেতন বৃদ্ধি, কন্ট্রিবিউটরি
প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বীমা ও পেনশন
সুবিধাও দেওয়া হবে।
এ ছাড়া মোটরসাইকেল ব্যবহারের
ক্ষেত্রে মাসিক ২ হাজার ১০০
টাকা জ্বালানি ভাতা এবং ৫০০
টাকা রক্ষণাবেক্ষণ ভাতা প্রাপ্য হবেন
কর্মীরা। এই সুবিধা পেতে
বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
আবেদনের
যোগ্যতা
প্রার্থীর
বয়স সর্বোচ্চ ৩৫ বছর হতে
হবে।
যেভাবে
আবেদন করবেন
আগ্রহীদের
প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদনপত্র নির্ধারিত ঠিকানায় পাঠাতে হবে। আবেদন জমা
দেওয়ার জন্য চারটি ঠিকানা
দেওয়া হয়েছে:
১. গাজীপুর জোন (বোর্ডবাজার ব্রাঞ্চ):
বাড়ি নং-৫৪৬, উত্তর
খাইলকৌর বটতলা রোড, জাতীয় বিশ্ববিদ্যালয়
গেটের বিপরীতে, বোর্ডবাজার, গাজীপুর সদর, গাজীপুর-১৭০৪।
২. ঢাকা জোন (আদাবর
ব্রাঞ্চ):
বাসা নং-৫৪৫, রোড
নং-১১, বাইতুল আমান
হাউজিং সোসাইটি, আদাবর, ঢাকা।
৩. ব্রাহ্মণবাড়িয়া জোন (ফুলবাড়িয়া ব্রাঞ্চ):
১০৪৭ (ইয়াছিন চেয়ারম্যানের বাড়ি), ফুলবাড়িয়া পশ্চিম, বিরাসার বাসস্ট্যান্ড, ব্রাহ্মণবাড়িয়া সদর, ব্রাহ্মণবাড়িয়া-৩৪০০।
৪. চাঁদপুর জোন (তরপুরচন্ডী ব্রাঞ্চ):
খলিশাডুলি, হাজী বিল্লাল সাহেবের
বাড়ি, পুরাতন পল্লী বিদ্যুৎ অফিসের বিপরীত দিকে, চাঁদপুর সদর, চাঁদপুর-৩৬০০।
জামানত
ও আর্থিক লেনদেনসংক্রান্ত নির্দেশনা
আবেদনের
সঙ্গে ৫ হাজার টাকা
জামানত জমা দেওয়ার কথা
উল্লেখ করা হয়েছে। সংস্থার
বিজ্ঞপ্তি অনুযায়ী, এই অর্থ লভ্যাংশসহ
ফেরতযোগ্য।
সিদীপ
জানিয়েছে, তাদের প্রধান কার্যালয় ছাড়া অন্য কোনো
মাধ্যমে—যেমন বিকাশ, রকেট
বা নগদে—আর্থিক লেনদেন
করা হয় না। নিয়োগের
কথা বলে কোনো ব্যক্তি
বা প্রতারক চক্র টাকা দাবি
করলে তা না দেওয়ার
জন্য প্রার্থীদের সতর্ক করেছে প্রতিষ্ঠানটি।
আবেদনের
শেষ তারিখ: ২৮ নভেম্বর ২০২৬