পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পিবিপ্রবি) রাজস্ব খাতের ২৩টি ক্যাটাগরিতে মোট ২৯ জন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বাংলাদেশের প্রকৃত নাগরিকেরা নির্ধারিত নিয়মে অনলাইনে আবেদন করতে পারবেন।
বেতন: পদ ও গ্রেড অনুযায়ী মাসিক ২০,০০০ থেকে ১,৪৮,৮০০ টাকা পর্যন্ত।
নিয়োগের পদ: পরিচালক (অর্থ ও হিসাব), উপপরীক্ষা নিয়ন্ত্রক, সহকারী অধ্যাপক (গণিত), হিসাবরক্ষণ কর্মকর্তা, অডিট অফিসার, সহকারী প্রকৌশলী, সহকারী প্রোগ্রামার, মেডিকেল অফিসার, প্রশাসনিক কর্মকর্তা, নার্স, ডাটা এন্ট্রি অপারেটর, গাড়িচালক, অফিস সহকারী ও অফিস সহায়কসহ মোট ২৩ ক্যাটাগরির পদ।
বয়সসীমা: অধিকাংশ পদের ক্ষেত্রে ১৮ থেকে ৩২ বছর। পরিচালক (অর্থ ও হিসাব) পদে সর্বোচ্চ ৫৫ বছর এবং উপপরীক্ষা নিয়ন্ত্রক পদে সর্বোচ্চ ৪৫ বছর।
শিক্ষাগত যোগ্যতা: পদভেদে স্নাতক, স্নাতকোত্তর, বিএসসি ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা বা এমবিবিএস ডিগ্রি প্রয়োজন। কিছু পদে সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা ও কম্পিউটার দক্ষতা থাকতে হবে।
আগ্রহী প্রার্থীদের আবেদন করার আগে বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি থেকে পদভিত্তিক যোগ্যতা, অভিজ্ঞতা, আবেদন পদ্ধতি ও সময়সীমা ভালোভাবে যাচাই করার পরামর্শ দেওয়া হচ্ছে।