ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পাওয়া সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকট রাজনৈতিক ঐক্যের বার্তা দিয়েছেন। তাঁর নেতৃত্বাধীন সম্ভাব্য জোটে বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচকেও রাখার সুযোগ রয়েছে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।
রোববার প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ আনুষ্ঠানিকভাবে আইজেনকটকে সরকার গঠনের দায়িত্ব দেন। এ জন্য তিনি প্রাথমিকভাবে ২৮ দিন সময় পেয়েছেন। প্রয়োজনে আরও ১৪ দিন বাড়ানো যাবে।
আইজেনকট জানিয়েছেন, জনস্বার্থ ও ঘোষিত নীতির ভিত্তিতে নতুন সরকার পরিচালিত হবে। অন্যদিকে প্রেসিডেন্ট হারজগ দেশের বর্তমান অনিশ্চয়তা কাটাতে স্থিতিশীল সরকার গঠনের ওপর গুরুত্ব দিয়েছেন।
গত ২৭ অক্টোবরের নির্বাচনে আইজেনকটের চারদলীয় জোট ৪৮টি এবং নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট ৫৩টি আসন পায়। ১২০ আসনের নেসেটে সরকার গঠনে প্রয়োজন ৬১টি আসন। ফলে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে দলগুলোর মধ্যে আলোচনা ও সমঝোতা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।