অমিতাভ বচ্চনের ‘ঘিবলি’ স্টাইল: সামাজিকমাধ্যমে ঝড়

Date:

Share post:

মুম্বাই, ভারত: সম্প্রতি সামাজিকমাধ্যমে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে ‘ঘিবলি’ স্টাইল, যা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারে একটি নতুন প্রবণতা হিসেবে শিরোনাম করেছে। এবার এই খেলায় যোগ দিয়েছেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চন, যিনি তার নিজস্ব ‘ঘিবলি’ অবতার এবং কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি চিত্রশিল্প শেয়ার করে মাতিয়ে দিয়েছেন অনুরাগীদের।

গত রোববার মুম্বাইয়ে তার বাড়ির বাইরে নিয়মিত অনুরাগীদের সঙ্গে সাক্ষাৎ করার সময় অমিতাভ সামাজিকমাধ্যমে তার ব্লগে কিছু ছবি পোস্ট করেন। এদিন, শুধু ‘ঘিবলি’ অবতারে নয়, বরং কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে আরও বেশ কিছু বিশেষ চিত্রশিল্পের ঘরানায় নিজের ছবি তৈরি করেন তিনি। ছবি পোস্ট করার সময় অমিতাভ লিখেছেন, “আর ঘিবলি বিশ্বকে হাতের মুঠোয় করে ফেলল। যোগাযোগের মধ্যে নতুন বাস্তবতা।”

এছাড়াও, অমিতাভ তার ব্লগে ভক্তদের সঙ্গে দেখা করার একটি রিল ভিডিও পোস্ট করেছেন এবং সঙ্গে লিখেছেন, “আরও একটা নতুন ভাবনা ‘রিল’, যার প্রতি দৃষ্টি আকর্ষণ করা জরুরি।”

অমিতাভ বচ্চনের এই ঘিবলি অবতার এবং ছবিগুলি সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়তেই ভক্ত-অনুরাগীরা তার প্রশংসা করেছেন এবং তাকে নিয়ে আলোচনা শুরু করেছেন। তার এই নতুন উদ্যোগে যেন সামাজিকমাধ্যমে আরও একবার ঝড় উঠে গেছে।

Related articles

হান্টাভাইরাস আতঙ্ক: হাঁচি–কাশিতেও ছড়াতে পারে সংক্রমণ

বিশ্বজুড়ে নতুন উদ্বেগের কারণ হয়ে উঠেছে হান্টাভাইরাস। বিশেষ করে আর্জেন্টিনায় সাম্প্রতিক সংক্রমণ ও মৃত্যুর ঘটনার পর আন্তর্জাতিক স্বাস্থ্য...

ঢাকায় আসছে ৭০০ কেজির মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প

আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের পাইকপাড়ার রাবেয়া অ্যাগ্রো ফার্ম-এ আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে প্রায় ৭০০ কেজি ওজনের...

পাকিস্তানকে গুঁড়িয়ে ইতিহাস লিখল বাংলাদেশ

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ইতিহাস গড়ল বাংলাদেশ। পাঁচ দিনের রুদ্ধশ্বাস লড়াই শেষে পাকিস্তানকে ১০৪ রানে হারিয়ে দেশের...

ভুল তথ্য ছড়াতে শীর্ষে ফেসবুক-ইউটিউব

সামাজিক যোগাযোগমাধ্যমে ভুল তথ্য ও গুজব ছড়িয়ে পড়া বর্তমানে দেশের জন্য এক বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ফেসবুক,...