বিমসটেক সম্মেলনে যোগ দিতে থাইল্যান্ডে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

Date:

Share post:

বিমসটেক সম্মেলনে যোগ দিতে আজ বৃহস্পতিবার (৩ এপ্রিল) থাইল্যান্ডে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সকাল ৮টা ৫৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ব্যাংককের উদ্দেশ্যে রওনা দেন তিনি।

সম্মেলনে এরই মধ্যে বিমসটেকের মন্ত্রী পর্যায়ের আলোচনা শুরু হয়েছে, যেখানে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন অংশ নিয়েছেন। এ আলোচনা শেষে ৭ সদস্য রাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রীরা মেরিটাইম ট্রান্সপোর্টেশন সহযোগিতা চুক্তিতে স্বাক্ষর করেছেন।

আগামী দুই বছরের জন্য বিমসটেকের পরবর্তী সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস। এ দায়িত্ব গ্রহণের মাধ্যমে তিনি জোটের কার্যক্রমকে আরও গতিশীল করার প্রতিশ্রুতি ব্যক্ত করবেন বলে আশা করা হচ্ছে।

এদিকে, বিমসটেক সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের বৈঠকের সম্ভাবনা রয়েছে। বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার বিশেষ দূত ড. খলিলুর রহমান এ তথ্য জানান।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগামীকাল ৪ এপ্রিল শুক্রবার রাতে দেশে ফিরবেন বলে জানা গেছে।

Related articles

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দিল বিএনপি

রাষ্ট্রপতি নির্বাচনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রার্থী করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। আজ দুপুরে সচিবালয়ে দলের জ্যেষ্ঠ...

বিয়ের আশায় লাখ লাখ ইউয়ান খুইয়ে চীনের পুরুষেরা

বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে—এমন উদ্বেগ থেকেই চীনের ৩৭ বছর বয়সী ওয়াং ঝুয়াং জীবনসঙ্গীর সন্ধান শুরু করেছিলেন। দীর্ঘদিন চেষ্টা...

ইরানের কাছে ক্ষতিপূরণ চাইবেন ট্রাম্প

ইরানের সঙ্গে ভবিষ্যৎ শান্তি আলোচনায় কয়েক দশকে বিভিন্ন হামলা ও সহিংসতায় ক্ষতিগ্রস্তদের জন্য ক্ষতিপূরণের বিষয়টি অন্তর্ভুক্ত করতে চান...

এসএসসি ও সমমানের ফলে পাসের হার ও জিপিএ–৫ কমেছে

২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে আজ সোমবার (১০ আগস্ট)। এবারের ফলে ৯টি সাধারণ...