মেসির বিদায়ী ম্যাচের আগে চোটে ছিটকে গেলেন আলমাদা-ফয়থ

Date:

Share post:

আসন্ন তিন প্রীতি ম্যাচের আগে আর্জেন্টিনা দলে এসেছে দুটি পরিবর্তন। চোটের কারণে স্কোয়াড থেকে বাদ পড়েছেন মিডফিল্ডার থিয়াগো আলমাদা ও ডিফেন্ডার হুয়ান ফয়থ।

আন্তর্জাতিক বিরতিতে বলিভিয়া, বুরকিনা ফাসো ও বেনিনের বিপক্ষে তিনটি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় ১, ৪ ও ৭ অক্টোবর ম্যাচগুলো অনুষ্ঠিত হবে আর্জেন্টিনার মাটিতে। শেষ ম্যাচে বেনিনের বিপক্ষে খেলেই জাতীয় দলের জার্সিতে বিদায় নেওয়ার কথা রয়েছে লিওনেল মেসির।

রিভার প্লেটের হয়ে হুরাকানের বিপক্ষে গত রোববারের ম্যাচে চোট পান আলমাদা। ম্যাচের প্রথমার্ধেই তাঁকে মাঠ ছাড়তে হয়। পরীক্ষায় তাঁর ঊরুর পেশিতে গ্রেড-১ টিয়ার ধরা পড়ে। ফলে জাতীয় দলের হয়ে আসন্ন ম্যাচগুলোতে খেলা হচ্ছে না এই মিডফিল্ডারের।

অন্যদিকে, পেশির সমস্যার কারণে ভিয়ারিয়ালের হয়ে লা লিগার সাম্প্রতিক কয়েকটি ম্যাচে মাঠে নামতে পারেননি ফয়থ। চোট পুরোপুরি না সারায় আর্জেন্টিনা দল থেকেও তাঁকে সরিয়ে নেওয়া হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দুই খেলোয়াড়ের অনুপস্থিতির বিষয়টি নিশ্চিত করেছে আর্জেন্টিনা ফুটবল দল। তবে তাঁদের পরিবর্তে নতুন করে কারও নাম এখনো ঘোষণা করা হয়নি।

এরই মধ্যে দলে যোগ দিয়েছেন বায়ার লেভারকুসেনের মিডফিল্ডার একুই ফার্নান্দেজ, তোলুকার উইঙ্গার সান্তিয়াগো সিমন এবং রিয়াল বেতিসের সেন্টারব্যাক ভ্যালেন্তিন গোমেজ।

চোটের কারণে মূল স্কোয়াডে না থাকলেও মেসির বিদায়ী ম্যাচে আলমাদা ও ফয়থের উপস্থিত থাকার কথা রয়েছে। দুজনই ২০২২ বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের সদস্য ছিলেন। মেসির বিদায়ী ম্যাচ উপলক্ষে ওই বিশ্বকাপজয়ী দলের খেলোয়াড়দের আমন্ত্রণ জানিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।

Related articles

রেকর্ড উষ্ণতার পথে ২০২৬, সামনে সুপার এল নিনোর শঙ্কা

বিশ্বের জলবায়ু ব্যবস্থায় উষ্ণতার চাপ আরও স্পষ্ট হয়ে উঠছে। এর মধ্যেই প্রশান্ত মহাসাগরে শক্তিশালী এল নিনোর সম্ভাবনা নতুন...

চেয়ারের চেয়েও সরু গাড়ি, গিনেস রেকর্ডে মারাজ্জি

ঘরের দরজা পেরিয়ে ভেতরে ঢুকিয়ে রাখা যাবে একটি গাড়ি—শুনতে অস্বাভাবিক লাগলেও বাস্তবে এমনই একটি যান বানিয়েছেন ইতালির গাড়ির...

আলেপ্পোর সেনাঘাঁটিতে পরপর বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

সিরিয়ার আলেপ্পো শহরের কাছে একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সোমবার ভোরে প্রথম বিস্ফোরণের...

আইফোনের জন্যই অপ্রতিমকে হত্যা, দাবি পুলিশের

আইফোন ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যেই কুমিল্লার ১৩ বছর বয়সী স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে হত্যা করা হয়ে থাকতে পারে—তদন্তে এমন...