নটর ডেম কলেজে একাদশে ভর্তি: আজ ভাইভা, চূড়ান্ত তালিকা মঙ্গলবার

Date:

Share post:

নটর ডেম কলেজে একাদশ শ্রেণির ভর্তি প্রক্রিয়া এখন মৌখিক পরীক্ষার পর্যায়ে পৌঁছেছে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মৌখিক পরীক্ষা আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হচ্ছে। এর আগে গতকাল রোববার সন্ধ্যায় কলেজের ওয়েবসাইটে লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়।

কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, তিনটি বিভাগ—বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা—থেকে মৌখিক পরীক্ষার জন্য শিক্ষার্থী বাছাই করা হয়েছে। এসএসসিতে পাওয়া জিপিএ এবং ভর্তি পরীক্ষার লিখিত অংশের ফল বিবেচনা করে এই প্রাথমিক নির্বাচন করা হয়েছে।

যারা মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছে, তাদের ভর্তি আবেদনের রোল নম্বর অনুযায়ী নির্ধারিত সময়সূচি মেনে কলেজে উপস্থিত হতে হবে। পরীক্ষার সময়ের আধা ঘণ্টা আগেই কলেজের গেটে পৌঁছানোর নির্দেশ দেওয়া হয়েছে।

মৌখিক পরীক্ষার পর এসএসসির ফল, লিখিত পরীক্ষার নম্বর এবং ভাইভায় পাওয়া নম্বর একসঙ্গে বিবেচনা করে চূড়ান্ত মেধাতালিকা তৈরি করা হবে। ভর্তি হওয়ার জন্য নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৫টার মধ্যে কলেজের ওয়েবসাইটে প্রকাশ করার কথা রয়েছে।

ভাইভায় প্রয়োজনীয় কাগজপত্র

মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারীদের সঙ্গে রাখতে হবে ভর্তি আবেদনের প্রবেশপত্র, এসএসসির মূল রেজিস্ট্রেশন কার্ড, মূল প্রবেশপত্র এবং ট্রান্সক্রিপ্ট/মার্কশিটের ইন্টারনেট প্রিন্ট কপি। সহশিক্ষা কার্যক্রমের কোনো সনদ থাকলে সেটিও সঙ্গে নিতে হবে।

তবে পরীক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ নির্দেশনাও দিয়েছে কলেজ কর্তৃপক্ষ। মোবাইল ফোনসহ কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করা যাবে না।

উল্লেখ্য, ১০ সেপ্টেম্বর মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের প্রার্থীদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরদিন ১১ সেপ্টেম্বর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষায় অংশ নেয়।

Related articles

বিয়ের আনন্দ শেষে কনের ভাই-বোনসহ সড়কে প্রাণ গেল ৪ জনের

চট্টগ্রামের কর্ণফুলীতে বিয়ের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কনের ভাই-বোনসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায়...

ফেল থেকে পাস ৪ হাজার ৮৫ এসএসসি শিক্ষার্থী

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের পর নতুন করে জিপিএ–৫ পেয়েছে ৩ হাজার ৭৯ জন শিক্ষার্থী। একই সঙ্গে...

মানুষের কর্মকাণ্ডেও গলছে এভারেস্টের হিমবাহ

হিমালয়ের হিমবাহ গলে যাওয়ার পেছনে বৈশ্বিক উষ্ণায়নের ভূমিকা নিয়ে বহুদিন ধরেই সতর্ক করে আসছেন বিজ্ঞানীরা। তবে নতুন এক...

মধ্যপ্রাচ্যের সংঘাতে ফের ১০০ ডলারের ওপরে তেলের দাম

মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা নতুন মাত্রা পাওয়ার সঙ্গে সঙ্গে আবারও অস্থির হয়ে উঠেছে আন্তর্জাতিক জ্বালানি বাজার। সরবরাহ নিয়ে আশঙ্কা...