বুয়েটে বিভিন্ন পদে নতুন জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, মোট ২৪টি পদে যোগ্য বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে অনলাইনে আবেদন চাওয়া হয়েছে। পদ অনুযায়ী বেতন স্কেল ৮ হাজার ২৫০ টাকা থেকে ৩০ হাজার ২৩০ টাকা পর্যন্ত। আগ্রহীরা ১১ নভেম্বর ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।
নিয়োগের বিস্তারিত—
১. ড্রাফটসম্যান কাম-ক্যাড অপারেটর
পদসংখ্যা: ১টি
গ্রেড: ১১
বেতন স্কেল: ১২,৫০০–৩০,২৩০ টাকা
২. মেডিক্যাল টেকনোলজিস্ট (রেডিওলজি)
পদসংখ্যা: ১টি
গ্রেড: ১১
বেতন স্কেল: ১২,৫০০–৩০,২৩০ টাকা

