গুজরাটে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৮

Date:

Share post:

ভারতের গুজরাটে একটি আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৮ জনের প্রাণহানি এবং পাঁচজন আহত হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম আনন্দবাজার। বিস্ফোরণে কারখানার কংক্রিটের ছাদ ধসে পড়লে অনেকে তার নিচে চাপা পড়েন।

সরকারি মুখপাত্র ঋষিকেশ প্যাটেল সাংবাদিকদের জানান, ‘গুজরাট রাজ্যের দিসা শহরে অবস্থিত কারখানা কমপ্লেক্সে ভয়ংকর বিস্ফোরণ ঘটে।

এতে ভবনটির ছাদ ধসে পড়ে ১৮ জনের মৃত্যু ও আরও পাঁচজন আহত হন।’ বিস্ফোরণের ফলে কারখানার একাংশ সম্পূর্ণ ভেঙে পড়ে এবং ধ্বংসস্তূপের নিচে আরও শ্রমিক চাপা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয়রা অভিযোগ করেছেন, আতশবাজি কারখানাটিতে বেআইনিভাবে বিপুল পরিমাণ বিস্ফোরক মজুত রাখা হয়েছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অগ্নিসংযোগের ফলে এই বিস্ফোরণ ঘটে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, কারখানাটি অবৈধভাবে পরিচালিত হচ্ছিল এবং পুলিশ ইতোমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে।

এই বিস্ফোরণের মাত্র একদিন আগে, সোমবার রাতে ভারতের আরেক রাজ্য পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনায় একটি বাড়িতে বিস্ফোরণের ঘটনায় আটজনের মৃত্যু হয়।

গুজরাটের এই মর্মান্তিক দুর্ঘটনার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আতশবাজি কারখানাগুলোর নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা এবং বেআইনি কার্যক্রমের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে।

Related articles

হঠাৎ চুপচাপ? মেয়েশিশুর আচরণে লুকিয়ে থাকতে পারে বিপদের ইঙ্গিত

দেশে সাম্প্রতিক সময়ে মেয়েশিশুদের বিরুদ্ধে সহিংসতা ও নির্যাতনের ঘটনা বাড়তে থাকায় শিশু নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। বিশেষজ্ঞরা বলছেন,...

বেঁচে থাকার তাগিদে সন্তান বিক্রি করছেন আফগানরা

আফগানিস্তান বর্তমানে ভয়াবহ মানবিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। চরম দারিদ্র্য, বেকারত্ব, খাদ্য সংকট ও দুর্বল স্বাস্থ্যব্যবস্থার কারণে দেশটির...

অধ্যক্ষের ঘুষিতে দাঁত ভাঙল কর্মচারীর

ঝালকাঠির নলছিটিতে একটি বেসরকারি কলেজে অধ্যক্ষের মারধরে একই প্রতিষ্ঠানের এক কম্পিউটার অপারেটরের দুই দাঁত ভেঙে যাওয়ার অভিযোগ উঠেছে।...

যেসব পশু দিয়ে কোরবানি হবে না জেনে নিন

কোরবানি ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত, যার মাধ্যমে মুসলমানরা আল্লাহ তাআলার সন্তুষ্টি ও নৈকট্য অর্জনের চেষ্টা করেন। ইসলামি শরিয়তে...