পোপ ফ্রান্সিসের মৃত্যুতে বাংলাদেশে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

Date:

Share post:

বিশ্ব খ্রিষ্টান সমাজের শীর্ষ ধর্মীয় নেতা পোপ ফ্রান্সিসের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ। তার প্রতি সম্মান জানিয়ে বাংলাদেশ সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা দিয়েছে।

সরকারি এক বিবৃতিতে জানানো হয়েছে, শোকের এই তিন দিনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে এবং সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে যথাযথ মর্যাদায় শোক পালন করা হবে। পাশাপাশি, দেশবাসীকে প্রয়াত পোপের আত্মার শান্তি কামনায় প্রার্থনার আহ্বান জানানো হয়েছে।

পোপ ফ্রান্সিস ২০১৩ সালে ক্যাথলিক চার্চের পোপ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং সামাজিক ন্যায়বিচার, পরিবেশ সংরক্ষণ এবং আন্তঃধর্মীয় সম্প্রীতির পক্ষে সরব ছিলেন।কাসা সান্তা মার্তা, তার ভ্যাটিকানস্থ বাসভবনে সোমবার সকালেই পোপ ফ্রান্সিস মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৮৮ বছর। তিনি দীর্ঘ সময় ক্যাথলিক চার্চের নেতৃত্ব দিয়ে অসামান্য অবদান রেখেছেন।

Related articles

হঠাৎ চুপচাপ? মেয়েশিশুর আচরণে লুকিয়ে থাকতে পারে বিপদের ইঙ্গিত

দেশে সাম্প্রতিক সময়ে মেয়েশিশুদের বিরুদ্ধে সহিংসতা ও নির্যাতনের ঘটনা বাড়তে থাকায় শিশু নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। বিশেষজ্ঞরা বলছেন,...

বেঁচে থাকার তাগিদে সন্তান বিক্রি করছেন আফগানরা

আফগানিস্তান বর্তমানে ভয়াবহ মানবিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। চরম দারিদ্র্য, বেকারত্ব, খাদ্য সংকট ও দুর্বল স্বাস্থ্যব্যবস্থার কারণে দেশটির...

অধ্যক্ষের ঘুষিতে দাঁত ভাঙল কর্মচারীর

ঝালকাঠির নলছিটিতে একটি বেসরকারি কলেজে অধ্যক্ষের মারধরে একই প্রতিষ্ঠানের এক কম্পিউটার অপারেটরের দুই দাঁত ভেঙে যাওয়ার অভিযোগ উঠেছে।...

যেসব পশু দিয়ে কোরবানি হবে না জেনে নিন

কোরবানি ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত, যার মাধ্যমে মুসলমানরা আল্লাহ তাআলার সন্তুষ্টি ও নৈকট্য অর্জনের চেষ্টা করেন। ইসলামি শরিয়তে...