এলজিইডির বিভিন্ন কার্যালয়ে একযোগে দুদকের অভিযান

Date:

Share post:

প্রধান কার্যালয়সহ দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের কার্যালয়গুলোতে চলছে দুর্নীতি দমন কমিশনের বিশেষ অভিযান। মঙ্গলবার (২৯ এপ্রিল) সকাল থেকে একযোগে এলজিইডির ৩৬টি কার্যালয়ে এ অভিযান শুরু করে দুদক।

ঢাকার আগারগাঁওয়ে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়, চট্টগ্রামে নির্বাহী প্রকৌশলীর কার্যালয়, রাজশাহী, দিনাজপুরসহ বিভিন্ন জেলা-উপজেলায় চলছে অভিযান।

সংস্থার কর্মকর্তারা জানান, এলজিইডি কর্তৃক বাস্তবায়নাধীন বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। সেসব অনুসন্ধানে এলজিইডির প্রধান কার্যালয়সহ জেলা-উপজেলা পর্যায়ে ৩৬টি কার্যালয়ে একযোগে অভিযান শুরু হয়।

এ সময় প্রমাণ পেলে জড়িত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান দুদকের কর্মকর্তারা।

Related articles

যুদ্ধের ফাঁদে ট্রাম্প, মূল্য দিচ্ছে পুরো বিশ্ব

মাত্র এক মাস আগেও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ইসলামাবাদ সমঝোতা স্বাক্ষরিত হয়েছিল। উদ্দেশ্য ছিল দীর্ঘদিনের উত্তেজনা প্রশমিত করা,...

গ্যাস সংকটে স্থবির জনজীবন, রান্নায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে তীব্র গ্যাস সংকট অব্যাহত রয়েছে। বাসাবাড়িতে গ্যাসের...

প্রকল্পের পর প্রকল্প, তবু থামেনি যমুনার ভাঙন

যমুনা নদীর ভয়াবহ ভাঙন ঠেকাতে গত দুই দশকে বগুড়া অংশে প্রায় দেড় হাজার কোটি টাকা ব্যয় করে একের...

পর্দা লঙ্ঘনের অভিযোগে এমপি গাজী নজরুল বহিষ্কার

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ব্যক্তিগত মুহূর্তের ভিডিওকে কেন্দ্র করে সাতক্ষীরা–৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল...