নতুন নোটে থাকছে জুলাই অভ্যুত্থানের গ্রাফিতি, আসছে কবে?

Date:

Share post:

কোরবানির ঈদ সামনে রেখে বাজারে আসছে নতুন নকশার টাকার নোট। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, দুই টাকা থেকে শুরু করে এক হাজার টাকা পর্যন্ত নতুন ৯ ধরনের নোট প্রস্তুত করা হয়েছে, যাতে থাকবে জুলাইয়ের অভ্যুত্থানের গ্রাফিতি এবং দেশের ঐতিহ্য ও সংস্কৃতির প্রতিফলন।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানান, সাধারণত নতুন নোট ছাপাতে এক থেকে দেড় বছর সময় লাগে। তবে ঈদকে কেন্দ্র করে গ্রাহকদের চাহিদা বিবেচনায় দ্রুত বাজারে ছাড়া হবে নতুন নোট। যদিও সব ধরনের নোট একসঙ্গে পাওয়া যাবে না বলে তিনি জানিয়েছেন।

এদিকে ব্যাংকগুলোতে এখনো শেখ মুজিবুর রহমানের ছবিযুক্ত নোট বিতরণ শুরু হয়নি। রাজনৈতিক পরিবর্তনের ৯ মাস পার হলেও বাজারে আসেনি নতুন নকশার এসব নোট। ফলে গত ঈদুল ফিতরেও নতুন নোট ছাড়া হয়নি, যা খোলাবাজারে পুরোনো নোটের ওপর চাপ সৃষ্টি করে।

নতুন নোটের ঘাটতির কারণে গ্রাহকদের হাতে ছেঁড়াফাটা নোটের পরিমাণ বেড়ে গেছে। রাজধানীর গুলিস্তান ও মতিঝিল এলাকায় অনেকে এসব নোট অতিরিক্ত অর্থ দিয়ে বদল করছেন, এতে আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন সাধারণ মানুষ।

ব্যাংকগুলোতে গেলেও ছেঁড়াফাটা নোট পরিবর্তনে পড়তে হচ্ছে কঠোর নিয়ম-কানুনের মধ্যে। যদিও ভল্টে শেখ মুজিবের ছবিযুক্ত নোট মজুদ আছে, তবে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনার অভাবে ব্যাংকগুলো তা বিতরণ করতে পারছে না।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত বাজারে চলমান নোটের পরিমাণ ছিল ৩ লাখ ১ হাজার ৭৭৪ কোটি টাকা। প্রতি বছর বিভিন্ন মূল্যমানের প্রায় ১৫০ কোটি পিস নোটের চাহিদা থাকলেও, টাকশালের সক্ষমতা ১২০ কোটি পিস ছাপার মধ্যে সীমাবদ্ধ।

Related articles

চার্জে থাকা মোবাইল ফোন বিস্ফোরণ, দগ্ধ ব্যবসায়ীর মৃত্যু

ঢাকার আশুলিয়ায় চার্জে থাকা মোবাইল ফোন বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ব্যবসায়ী মিজানুর রহমানের মৃত্যু হয়েছে। জাতীয় বার্ন ও প্লাস্টিক...

হেক্সা মিশনে হোঁচট ব্রাজিলের, ইতিহাস গড়ল মরক্কো

বিশ্বকাপের শুরুটা মোটেও প্রত্যাশামতো হলো না ব্রাজিলের। শক্তিশালী মরক্কোর বিপক্ষে ১-১ গোলের ড্র করে ২০২৬ ফিফা বিশ্বকাপ অভিযান...

৯৬ বছরের ইতিহাসে প্রথমবার তিন দেশে বিশ্বকাপের উদ্বোধন

বিশ্বকাপ মানেই ফুটবলের মহোৎসব, আর সেই উৎসবের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে। তবে ২০২৬ ফিফা...

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

মানিকগঞ্জ সদর উপজেলার ভাটবাউর এলাকায় ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফয়সাল (১৮) নামের এক কিশোরের মর্মান্তিক মৃত্যু...