৭২ বছরের জীবনের ৪৭ বছরই কেটেছে আইনি লড়াইয়ে ।

Date:

Share post:

জিল হোসেনের জীবনের বড় একটি অংশ কেটেছে আইনের দ্বারে দ্বারে ঘুরে। ৭২ বছরের জীবনে ৪৭ বছরই তিনি লড়েছেন ন্যায্যতা পাওয়ার জন্য—প্রথমে বিশ্ববিদ্যালয় থেকে পরীক্ষার সনদ পেতে, পরে ক্ষতিপূরণ দাবিতে। কিন্তু সে লড়াই শেষ হওয়ার আগেই, ২০২২ সালের ২১ ফেব্রুয়ারি তিনি মৃত্যুবরণ করেন।

তাঁর মৃত্যুর পর থেকে স্ত্রী ও সন্তানরা মামলা চালিয়ে যাচ্ছেন। তবে দীর্ঘ প্রতীক্ষার পরও এখনও মেলেনি চূড়ান্ত বিচার।

মামলার নথি ও পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, জিল হোসেনের জন্ম ১৯৫০ সালের ৭ জানুয়ারি। তিনি ১৯৭১-৭২ শিক্ষাবর্ষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের স্নাতক (কৃষি) পরীক্ষার্থী ছিলেন। পরীক্ষা অনুষ্ঠিত হয় ১৯৭৩ সালে, কিন্তু ফলাফলে তাঁকে অকৃতকার্য ঘোষণা করা হয়। তিনি দাবি করেছিলেন, তাঁর নম্বরে ভগ্নাংশ ছিল, যা যোগ না করায় তাঁকে ফেল করানো হয়েছে। এই ভুল সংশোধনের আবেদন করেছিলেন একাডেমিক কাউন্সিলে, কিন্তু কোনো সাড়া মেলেনি।

পরবর্তীতে ১৯৭৫ সালে তিনি আবার পরীক্ষা দিতে চাইলেও তাঁকে বহিষ্কার করা হয়। এরপর ১৯৭৫ সালের ২২ এপ্রিল ময়মনসিংহের প্রথম মুনসেফ আদালতে মামলা করেন তিনি। সেখান থেকেই শুরু হয় তাঁর দীর্ঘ আইনি পথচলা, যা একসময় পৌঁছে যায় উচ্চ আদালত পর্যন্ত।

সিরাজগঞ্জ সদরের চিলগাছা গ্রামে পরিবার নিয়ে বসবাস করতেন জিল হোসেন। ছোটখাটো ব্যবসা করে চলতেন। পরিবারে স্ত্রী, চার ছেলে ও চার মেয়ে। আইনি লড়াই চালাতে গিয়ে সংসারের বহু সম্পদ হারিয়েছেন বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।

ছেলে নূর হোসেন বলেন,
‘বাবা শেষ পর্যন্ত বিচার দেখে যেতে পারেননি। মামলা চালাতে গিয়ে আমাদের অনেক কিছু হারাতে হয়েছে—জমি-জায়গা, শান্তির জীবন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অবহেলার কারণে শুধু বাবার নয়, আমাদের পুরো পরিবারের জীবন বিপর্যস্ত হয়ে গেছে।’

Related articles

টানা পঞ্চম দিন স্বর্ণের দাম ঊর্ধ্বমুখী,ভরিতে বাড়লো ৩৩২৪ টাকা

দেশের বাজারে টানা মূল্য সমন্বয়ের ধারাবাহিকতায় আবারও সোনার দাম বেড়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি...

আলভীর স্ত্রীর মৃত্যু: ফাঁস হওয়া চ্যাটে সামনে এলো চাঞ্চল্যকর তথ্য

অভিনয়শিল্পী জাহের আলভী-এর স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার মৃত্যু ঘিরে দেশজুড়ে শোক, আলোচনা ও তীব্র বিতর্ক তৈরি হয়েছে।...

আয়াতুল্লাহ খামেনি শহীদ: ইরানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের কথিত যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন বলে দেশটির রাষ্ট্রীয়...

শিবচরে অগ্নিকাণ্ডে কৃষকের খামার পুড়ে ছাই, ৭ গরুসহ ২৮ প্রাণীর মৃত্যু

শিবচর-এ এক ভয়াবহ অগ্নিকাণ্ডে কৃষক ওবায়দুল মোল্লার গবাদিপশুর খামার সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার রাত আনুমানিক ১০টার...