গেম আসক্তির প্রভাবে তিন বোনের ৯ তলা থেকে মর্মান্তিক আত্মহত্যা

Date:

Share post:

ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদে অনলাইন গেম আসক্তির কারণে একই পরিবারের তিন বোনের আত্মহত্যার ঘটনা ঘটেছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) ভোরে একটি আবাসিক সোসাইটির ৯ তলা থেকে বিশিকা (১৬), প্রাচী (১৪) ও পাখি (১২) নামে তিন নাবালিকা বোন লাফ দিয়ে প্রাণ হারায়। পুলিশ জানিয়েছে, তারা আত্মহত্যার আগে ঘরটি ভেতর থেকে তালাবদ্ধ করেছিল।

প্রাথমিক তদন্তে জানা গেছে, করোনাকাল থেকে তিন বোন একটি কোরিয়ান গেমে অতিরিক্ত আসক্ত হয়ে পড়ে। এর প্রভাবে তারা নিয়মিত স্কুলে যাতায়াত বন্ধ করে এবং নিজেদের জন্য কোরিয়ান নামও ব্যবহার করত। পাশাপাশি, তারা দৈনন্দিন জীবনেও এক অদ্ভুত ঘনিষ্ঠতা দেখাত; খাওয়া, ঘুমানো, গোসল—সবকিছু একসঙ্গে করত। পারিবারিক কলহ এবং গেম আসক্তি থেকে উদ্ভূত মানসিক চাপ তাদের চরম সিদ্ধান্তে প্ররোচিত করেছে বলে ধারণা করা হচ্ছে।

পরিবারের কাছে ক্ষমা চেয়ে একটি সুইসাইড নোটও উদ্ধার করেছে পুলিশ, যেখানে লেখা ছিল “দুঃখিত।” বর্তমানে পুলিশ তাদের ব্যবহৃত ডিজিটাল ডিভাইস পরীক্ষা করে দেখছে, গেমের পেছনে অন্য কোনো প্ররোচনা ছিল কি না তা জানার জন্য। এই মর্মান্তিক ঘটনা কিশোর-কিশোরীদের মানসিক স্বাস্থ্য এবং প্রযুক্তি আসক্তির প্রভাবের দিকে সতর্কবার্তা হিসেবে দেখা হচ্ছে।

Related articles

ঘরে ঘরে মাথা, চোখ ও ঘাড়ের ব্যথা—কীসের ইঙ্গিত

সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন এলাকায় অস্বাভাবিক হারে বাড়ছে মাথাব্যথা, চোখের পেছনে চাপ অনুভব করা এবং ঘাড়ে ব্যথার মতো...

নিজেদের ভুলেই মেসির জাদু, দাবি পেতকোভিচ

বিশ্বকাপের প্রথম ম্যাচে আর্জেন্টিনার কাছে ৩-০ গোলে পরাজয়ের পর দলের ভুলকেই বড় কারণ হিসেবে দেখছেন আলজেরিয়ার প্রধান প্রশিক্ষক...

চার্জে থাকা মোবাইল ফোন বিস্ফোরণ, দগ্ধ ব্যবসায়ীর মৃত্যু

ঢাকার আশুলিয়ায় চার্জে থাকা মোবাইল ফোন বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ব্যবসায়ী মিজানুর রহমানের মৃত্যু হয়েছে। জাতীয় বার্ন ও প্লাস্টিক...

হেক্সা মিশনে হোঁচট ব্রাজিলের, ইতিহাস গড়ল মরক্কো

বিশ্বকাপের শুরুটা মোটেও প্রত্যাশামতো হলো না ব্রাজিলের। শক্তিশালী মরক্কোর বিপক্ষে ১-১ গোলের ড্র করে ২০২৬ ফিফা বিশ্বকাপ অভিযান...