শীলমান্দি ইউনিয়নের তিনবার নির্বাচিত জনপ্রিয় মেম্বার আনোয়ার হোসাইনকে মিথ্যা অভিযোগে হয়রানি

Date:

Share post:

নরসিংদী: শীলমান্দি ইউনিয়নের এক নং ওয়ার্ডের তিনবার নির্বাচিত এবং অতি জনপ্রিয় মেম্বার আনোয়ার হোসাইনকে মিথ্যা অভিযোগের ভিত্তিতে হয়রানি করার অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা যায়, নির্বাচনী প্রভাব বজায় রাখার উদ্দেশ্যে কিছু অসৎ ব্যক্তি পরিকল্পিতভাবে তাকে দমন করতে চাইছেন।

স্থানীয়রা জানিয়েছেন, আনোয়ার হোসাইন একজন প্রখর নেতৃত্বশীল, সৎ ও জনগণের মধ্যে অত্যন্ত জনপ্রিয় নেতা। তার ন্যায়পরায়ণএবং নিষ্ঠাবান নেতৃত্বের কারণে কিছু স্বার্থান্বেষী মহল তাকে লক্ষ্য করে মিথ্যা অভিযোগ তৈরি করেছে।

এই ঘটনার পর জেলা প্রশাসন নরসিংদী এবং পুলিশ সুপার দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। তারা জানিয়েছেন, “আনোয়ার হোসাইনকে অবিলম্বে মুক্তি দেওয়া উচিত। আইনশৃঙ্খলা বজায় রাখা এবং সঠিক বিচার নিশ্চিত করার জন্য প্রশাসনকে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে।”

যুক্তরাষ্ট্র প্রবাসী সমাজকর্মী এবং Best Food Provider Inc-এর চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, “আনোয়ার ভাইকে হয়রানি করা একেবারেই অগ্রহণযোগ্য। স্থানীয় জনগণ শান্তিপূর্ণভাবে তার মুক্তি এবং আইনের শাসন প্রতিষ্ঠার দাবিতে প্রতিবাদ করছে। আমরা আশা করি প্রশাসন দ্রুত ও সঠিক পদক্ষেপ নেবে।”

স্থানীয়রা মনে করেন, আনোয়ার হোসাইনের মুক্তি ও ন্যায়বিচার নিশ্চিত করা শুধু তার ব্যক্তিগত নিরাপত্তার প্রশ্ন নয়, বরং এলাকার শান্তি ও গণতান্ত্রিক প্রক্রিয়ার স্বার্থেও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Related articles

চার্জে থাকা মোবাইল ফোন বিস্ফোরণ, দগ্ধ ব্যবসায়ীর মৃত্যু

ঢাকার আশুলিয়ায় চার্জে থাকা মোবাইল ফোন বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ব্যবসায়ী মিজানুর রহমানের মৃত্যু হয়েছে। জাতীয় বার্ন ও প্লাস্টিক...

হেক্সা মিশনে হোঁচট ব্রাজিলের, ইতিহাস গড়ল মরক্কো

বিশ্বকাপের শুরুটা মোটেও প্রত্যাশামতো হলো না ব্রাজিলের। শক্তিশালী মরক্কোর বিপক্ষে ১-১ গোলের ড্র করে ২০২৬ ফিফা বিশ্বকাপ অভিযান...

৯৬ বছরের ইতিহাসে প্রথমবার তিন দেশে বিশ্বকাপের উদ্বোধন

বিশ্বকাপ মানেই ফুটবলের মহোৎসব, আর সেই উৎসবের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে। তবে ২০২৬ ফিফা...

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

মানিকগঞ্জ সদর উপজেলার ভাটবাউর এলাকায় ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফয়সাল (১৮) নামের এক কিশোরের মর্মান্তিক মৃত্যু...