একসঙ্গে নেই, ভাঙছে তাহসান-রোজার সংসার

Date:

Share post:

জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খানকে ঘিরে ব্যক্তিজীবন নিয়ে দীর্ঘদিনের নানা গুঞ্জনের অবসান ঘটিয়েছেন তিনি নিজেই। স্ত্রী রোজা আহমেদের সঙ্গে বিচ্ছেদের বিষয়টি এই প্রথম প্রকাশ্যে নিশ্চিত করেছেন তাহসান। হোয়াটসঅ্যাপে প্রথম আলোর প্রশ্নের জবাবে তিনি ব্যক্তিগত নানা প্রসঙ্গে কথা বলেন।

সম্প্রতি তাহসান ও রোজা আহমেদের বিবাহবার্ষিকীর এক বছর পূর্ণ হলেও তাঁদের একসঙ্গে দেখা যায়নি। এ বিষয়টি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়ে পড়ে। এ নিয়ে জানতে চাইলে তাহসান জানান, আপাতত তিনি প্রকাশ্যে বিস্তারিত কিছু বলতে চান না। পাশাপাশি অ্যানিভার্সারি উদ্‌যাপন নিয়ে যে খবরগুলো প্রকাশ হয়েছে, সেগুলো সত্য নয় বলেও স্পষ্ট করেন তিনি।

বিচ্ছেদ প্রসঙ্গে তাহসান বলেন, “সত্য বলতে আমাদের বিচ্ছেদের ঘটনা সত্য। এ নিয়ে আমি বিস্তারিত কথা বলব, তবে এখন নয়।” কবে এবং কী কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে—এ প্রশ্নে তিনি জানান, বিষয়টি বেশ বড় এবং সবকিছু চূড়ান্ত হলেই তিনি এ নিয়ে বিস্তারিত জানাবেন।

Related articles

চার্জে থাকা মোবাইল ফোন বিস্ফোরণ, দগ্ধ ব্যবসায়ীর মৃত্যু

ঢাকার আশুলিয়ায় চার্জে থাকা মোবাইল ফোন বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ব্যবসায়ী মিজানুর রহমানের মৃত্যু হয়েছে। জাতীয় বার্ন ও প্লাস্টিক...

হেক্সা মিশনে হোঁচট ব্রাজিলের, ইতিহাস গড়ল মরক্কো

বিশ্বকাপের শুরুটা মোটেও প্রত্যাশামতো হলো না ব্রাজিলের। শক্তিশালী মরক্কোর বিপক্ষে ১-১ গোলের ড্র করে ২০২৬ ফিফা বিশ্বকাপ অভিযান...

৯৬ বছরের ইতিহাসে প্রথমবার তিন দেশে বিশ্বকাপের উদ্বোধন

বিশ্বকাপ মানেই ফুটবলের মহোৎসব, আর সেই উৎসবের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে। তবে ২০২৬ ফিফা...

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

মানিকগঞ্জ সদর উপজেলার ভাটবাউর এলাকায় ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফয়সাল (১৮) নামের এক কিশোরের মর্মান্তিক মৃত্যু...