মমতাজের চার বাড়ি ও পূর্বাচলের প্লট জব্দের আদেশ

Date:

Share post:

দুর্নীতি ও মানিলন্ডারিংয়ের অভিযোগে চলমান অনুসন্ধানের প্রেক্ষিতে সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমের নামে থাকা চারটি বাড়ি ও পূর্বাচলের একটি প্লটসহ বিভিন্ন স্থাবর সম্পত্তি জব্দের আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পর ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, জব্দ হওয়া সম্পত্তির মধ্যে রয়েছে মহাখালী ডিওএইচএসের একটি পাঁচতলা বাড়ি, মানিকগঞ্জের সিংগাইরে দুটি দুইতলা বাড়ি, মানিকগঞ্জ সদর এলাকায় একটি চারতলা বাড়ি এবং পূর্বাচলে ৯ কাঠা জমি। এ ছাড়া মানিকগঞ্জে ৫ শতাংশ, সিংগাইরে ৭ শতাংশ এবং সিংগাইরের আরেক স্থানে ৪১২ দশমিক ৫১ শতাংশ জমিও জব্দের আওতায় এসেছে। পৈতৃক সূত্রে পাওয়া একটি দুইতলা বাড়ি বাদে এসব সম্পত্তির ঘোষিত মূল্য ১১ কোটি ৮১ লাখ ৭৩ হাজার ৫৮৪ টাকা।

দুদকের পক্ষে উপপরিচালক মোহাম্মদ সিরাজুল ইসলাম আবেদনে জানান, মমতাজ বেগম এবং তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগে অনুসন্ধান চলছে। অনুসন্ধান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এসব স্থাবর সম্পত্তি জব্দ করা প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়।

উল্লেখ্য, গত বছরের ১৩ মে রাত পৌনে ১২টার দিকে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে মমতাজ বেগমকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) গ্রেফতার করে। পরবর্তীতে বিভিন্ন মামলায় তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় এবং বর্তমানে তিনি কারাগারে রয়েছেন। লোকসংগীতের জনপ্রিয় এই শিল্পী ২০০৮ সালে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হন এবং পরবর্তীতে মানিকগঞ্জ-২ আসন থেকে দুই মেয়াদে সংসদ সদস্য নির্বাচিত হলেও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পরাজিত হন।

Related articles

সাদা না লাল ডিম—দামের পার্থক্যেই কি পুষ্টির ফারাক ?

সাদা ডিম নাকি লাল ডিম—কোনটিতে বেশি পুষ্টি, এই প্রশ্নটি দীর্ঘদিন ধরেই ভোক্তাদের মধ্যে আলোচনার বিষয়। তবে বিশেষজ্ঞদের মতে,...

দরজায় কাফনের কাপড়, চিরকুটে স্ত্রীর পর স্বামীকে মৃত্যুরহুমকি

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা-র চান্দলা ইউনিয়নের বড়ধুশিয়া গ্রামে এক পরিবারের দরজার সামনে কাফনের কাপড় ও হুমকিমূলক চিরকুট রেখে যাওয়ার...

চ্যাটজিপিটিতে মরদেহ গোপনের খোঁজ, আলামত জব্দ

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত দুই বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টির নিখোঁজ ও হত্যাকাণ্ডের...

কালবৈশাখী ঝড়ে ঘরের ওপর গাছ পড়ে মা ও ২ মেয়ের মৃত্যু

জামালপুরের মেলান্দহ উপজেলা-এ কালবৈশাখী ঝড়ে বসতঘরের ওপর গাছ উপড়ে পড়ে মা ও দুই মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার...