কিশোরগঞ্জে দুই শিশু শিক্ষার্থীকে বস্তাবন্দি করে অপহরণের চেষ্টা

Date:

Share post:

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় দুই শিশু শিক্ষার্থীকে বস্তায় ভরে অপহরণের চেষ্টা করা হয়েছে। তবে স্থানীয় লোকজনের দ্রুত হস্তক্ষেপে শিশু দু’টি অক্ষত অবস্থায় উদ্ধার হয়। বুধবার দুপুরে মিঠামইন ফায়ার সার্ভিস স্টেশনের সামনে এ ঘটনাটি ঘটে।

অপহরণচেষ্টার শিকার শিশু দু’জন হলো কামালপুর গ্রামের ফারুক মিয়ার কন্যা ঝিনুক আক্তার এবং একই গ্রামের আবদুল হকের কন্যা সুরাইয়া আক্তার। তারা দু’জনই কামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভানু রঞ্জন বিশ্বাস জানান, দুপুর ১টায় বিদ্যালয় ছুটি হওয়ার পর আনুমানিক দেড়টার দিকে ঝিনুক ও সুরাইয়া বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। পথে ফায়ার সার্ভিস স্টেশনের কাছে একটি মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তি তাদের পথ আটকে দেয়। একপর্যায়ে দুষ্কৃতকারীরা শিশুদের মুখে স্কচটেপ লাগিয়ে বস্তার ভেতরে ঢোকানোর চেষ্টা করে।

এ সময় শিশুদের চিৎকার ও সন্দেহজনক পরিস্থিতি দেখে আশপাশের লোকজন এগিয়ে এলে অপহরণকারীরা বস্তা ফেলে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা শিশু দু’টিকে উদ্ধার করেন। এ ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রধান শিক্ষক আরও জানান, বিষয়টি নিয়ে মিঠামইন থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

মিঠামইন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম আবদুল্লাহ-বিন-শফিক বলেন, উদ্ধার হওয়া দুই শিশু বর্তমানে সুস্থ রয়েছে। তাদের উদ্ধার করার পর হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং পরে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনাটি নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

Related articles

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দিল বিএনপি

রাষ্ট্রপতি নির্বাচনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রার্থী করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। আজ দুপুরে সচিবালয়ে দলের জ্যেষ্ঠ...

বিয়ের আশায় লাখ লাখ ইউয়ান খুইয়ে চীনের পুরুষেরা

বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে—এমন উদ্বেগ থেকেই চীনের ৩৭ বছর বয়সী ওয়াং ঝুয়াং জীবনসঙ্গীর সন্ধান শুরু করেছিলেন। দীর্ঘদিন চেষ্টা...

ইরানের কাছে ক্ষতিপূরণ চাইবেন ট্রাম্প

ইরানের সঙ্গে ভবিষ্যৎ শান্তি আলোচনায় কয়েক দশকে বিভিন্ন হামলা ও সহিংসতায় ক্ষতিগ্রস্তদের জন্য ক্ষতিপূরণের বিষয়টি অন্তর্ভুক্ত করতে চান...

এসএসসি ও সমমানের ফলে পাসের হার ও জিপিএ–৫ কমেছে

২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে আজ সোমবার (১০ আগস্ট)। এবারের ফলে ৯টি সাধারণ...