ট্রাম্পকেন্দ্রিক বিতর্ক, আফ্রিকায় প্রাণহানি ও মধ্যপ্রাচ্যে উত্তেজনা

Date:

Share post:

ট্রাম্পের মন্তব্যের প্রতিবাদে ডেনমার্কে বিক্ষোভ

গ্রিনল্যান্ড দখল নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে ডেনমার্কে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে। ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনসহ বিভিন্ন শহর এবং গ্রিনল্যান্ডেও মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছে। গ্রিনল্যান্ড বর্তমানে ডেনমার্কের অধিভুক্ত বিশ্বের বৃহত্তম দ্বীপ।

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ বন্যা, নিহত শতাধিক

টানা ভারী বৃষ্টিপাত ও ভয়াবহ বন্যায় দক্ষিণ আফ্রিকা, মোজাম্বিক ও জিম্বাবুয়েতে অন্তত শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। বন্যাকবলিত এলাকায় বহু মানুষ গাছ ও বাড়ির ছাদে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। আবহাওয়া বিভাগ জানিয়েছে, পরিস্থিতি আরও অবনতি হতে পারে।

ইসরায়েলের জন্য ৩৩০ কোটি ডলারের সামরিক সহায়তা অনুমোদন যুক্তরাষ্ট্রে

ইসরায়েলের জন্য ৩৩০ কোটি মার্কিন ডলারের সামরিক সহায়তা অন্তর্ভুক্ত করে একটি বিল পাস করেছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ। ফরেন মিলিটারি ফাইন্যান্সিং (এফএমএফ) কর্মসূচির আওতায় এই অর্থ দেওয়া হবে।

বোরকা নিয়ে মন্তব্যে বিতর্কে লন্ডনের মেয়রপ্রার্থী

লন্ডনের মেয়র নির্বাচনে রিফর্ম ইউকে পার্টির প্রার্থী লায়লা কানিংহ্যাম বোরকা পরা নিয়ে নেতিবাচক মন্তব্য করায় তীব্র সমালোচনার মুখে পড়েছেন। সমালোচকদের মতে, তার বক্তব্য মুসলিম নারীদের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে এবং ইসলামবিদ্বেষ উসকে দিচ্ছে।

‘ইরান ভেনেজুয়েলা নয়’, ট্রাম্পের কৌশল নিয়ে সংশয়

ইরানকে নিয়ে যুক্তরাষ্ট্রের ‘জয়’ নিশ্চিত করার বক্তব্য দিয়ে যাচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, আদর্শিক ও অস্তিত্ব রক্ষার লড়াইয়ে থাকা ইরানের বিরুদ্ধে সহজে জয়লাভ করা যুক্তরাষ্ট্রের পক্ষে সম্ভব নয়।

উগান্ডায় বিরোধী নেতা ববি ওয়াইন আটক

উগান্ডার বিরোধী দলের নেতা ববি ওয়াইনকে তার বাসা থেকে জোরপূর্বক অজ্ঞাত স্থানে নিয়ে গেছে সেনাবাহিনী। এ ঘটনা ঘটেছে এমন সময়, যখন প্রেসিডেন্ট ইয়োওয়েরি মুসেভেনি বড় ব্যবধানে পুনর্নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছেন।

সৌদি আরবে বিশাল স্বর্ণভাণ্ডারের সন্ধান

২০২৫ সালে সৌদি আরবে প্রায় ৮০ লাখ আউন্স বা ২ লাখ ২৬ হাজার কেজি স্বর্ণের নতুন মজুত আবিষ্কৃত হয়েছে। সৌদি গোল্ড রিফাইনারি কোম্পানির চেয়ারম্যান সুলিমান আল-ওথাইম এই তথ্য নিশ্চিত করেছেন।

ভুলে ফেরত পাঠানো শিক্ষার্থীকে ফিরিয়ে আনার নির্দেশ

ভুলবশত যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো এক কলেজছাত্রীকে ফিরিয়ে আনতে ট্রাম্প প্রশাসনকে তিন সপ্তাহ সময় বেঁধে দিয়েছেন এক মার্কিন বিচারক। বোস্টনের ফেডারেল আদালতের বিচারক রিচার্ড স্টার্নস শিক্ষার্থীর জন্য নতুন করে স্টুডেন্ট ভিসা ইস্যুর নির্দেশ দেন।

নীলনদ বিরোধে মিসর-ইথিওপিয়ায় মধ্যস্থতার প্রস্তাব ট্রাম্পের

নীলনদের পানি বণ্টন নিয়ে মিসর ও ইথিওপিয়ার মধ্যে চলমান বিরোধ মেটাতে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

কুর্দিদের অধিকার স্বীকৃতি দিল সিরিয়া

সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা কুর্দিদের নাগরিকত্ব ও ভাষার স্বীকৃতি দিয়ে একটি আদেশ জারি করেছেন। এতে কুর্দি ভাষা প্রথমবারের মতো আনুষ্ঠানিক স্বীকৃতি পেয়েছে এবং সব কুর্দি সিরিয়ান নাগরিকত্ব ফিরে পেয়েছেন বলে জানিয়েছে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা।

Related articles

ঘরে ঘরে মাথা, চোখ ও ঘাড়ের ব্যথা—কীসের ইঙ্গিত

সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন এলাকায় অস্বাভাবিক হারে বাড়ছে মাথাব্যথা, চোখের পেছনে চাপ অনুভব করা এবং ঘাড়ে ব্যথার মতো...

নিজেদের ভুলেই মেসির জাদু, দাবি পেতকোভিচ

বিশ্বকাপের প্রথম ম্যাচে আর্জেন্টিনার কাছে ৩-০ গোলে পরাজয়ের পর দলের ভুলকেই বড় কারণ হিসেবে দেখছেন আলজেরিয়ার প্রধান প্রশিক্ষক...

চার্জে থাকা মোবাইল ফোন বিস্ফোরণ, দগ্ধ ব্যবসায়ীর মৃত্যু

ঢাকার আশুলিয়ায় চার্জে থাকা মোবাইল ফোন বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ব্যবসায়ী মিজানুর রহমানের মৃত্যু হয়েছে। জাতীয় বার্ন ও প্লাস্টিক...

হেক্সা মিশনে হোঁচট ব্রাজিলের, ইতিহাস গড়ল মরক্কো

বিশ্বকাপের শুরুটা মোটেও প্রত্যাশামতো হলো না ব্রাজিলের। শক্তিশালী মরক্কোর বিপক্ষে ১-১ গোলের ড্র করে ২০২৬ ফিফা বিশ্বকাপ অভিযান...