নড়াইলে আধিপত্যের দ্বন্দ্বে বাবা-ছেলেসহ ৪ নিহত

Date:

Share post:

নড়াইল সদর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের ভয়াবহ সংঘর্ষে বাবা-ছেলেসহ চারজন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে সেহরি খাওয়ার পর উপজেলার সিংগাশোলপুর ইউনিয়নের বড়কোলা গ্রামে এ রক্তক্ষয়ী ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সিংগাশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়রুজ্জামান মোল্লা ও অপর সাবেক ইউপি চেয়ারম্যান উজ্জল শেখের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে সামাজিক ও স্থানীয় আধিপত্য নিয়ে বিরোধ চলছিল। পূর্বের বিরোধের জেরে ভোরে খায়রুজ্জামান মোল্লার সমর্থকরা উজ্জল শেখের লোকজনের ওপর অতর্কিত হামলা চালায়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। পরে প্রতিপক্ষের সমর্থকরা পাল্টা হামলা চালালে সংঘর্ষ আরও ছড়িয়ে পড়ে এবং উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হন।

নিহতরা হলেন বড়কোলা গ্রামের খলিল শেখ (৬৫), তাঁর ছেলে তাহাজ্জুদ শেখ (৪০), ফেরদৌস শেখ (৩৫) এবং ওসিবুর শেখ। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে সেখানে আরও একজনের মৃত্যু হয়।

ঘটনার খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এবং ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Related articles

চার্জে থাকা মোবাইল ফোন বিস্ফোরণ, দগ্ধ ব্যবসায়ীর মৃত্যু

ঢাকার আশুলিয়ায় চার্জে থাকা মোবাইল ফোন বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ব্যবসায়ী মিজানুর রহমানের মৃত্যু হয়েছে। জাতীয় বার্ন ও প্লাস্টিক...

হেক্সা মিশনে হোঁচট ব্রাজিলের, ইতিহাস গড়ল মরক্কো

বিশ্বকাপের শুরুটা মোটেও প্রত্যাশামতো হলো না ব্রাজিলের। শক্তিশালী মরক্কোর বিপক্ষে ১-১ গোলের ড্র করে ২০২৬ ফিফা বিশ্বকাপ অভিযান...

৯৬ বছরের ইতিহাসে প্রথমবার তিন দেশে বিশ্বকাপের উদ্বোধন

বিশ্বকাপ মানেই ফুটবলের মহোৎসব, আর সেই উৎসবের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে। তবে ২০২৬ ফিফা...

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

মানিকগঞ্জ সদর উপজেলার ভাটবাউর এলাকায় ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফয়সাল (১৮) নামের এক কিশোরের মর্মান্তিক মৃত্যু...