ঢাকায় আসছেন ট্রাম্প প্রশাসনের দুই প্রতিনিধি, যাদের সফরের মূল উদ্দেশ্য বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করা

Date:

Share post:

ঢাকা আসছেন ট্রাম্প প্রশাসনের ২ কর্মকর্তা। বুধবার (১৬ এপ্রিল) আসছেন দেশটির দক্ষিণ এশিয়া বিষয়ক ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নিকোল এল চুলিক এবং পরদিন আসছেন পূর্ব এশিয়া ও প্যাসিফিক ব্যুরোর প্রধান এন্ড্রু হেরাপ।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের প্রতিনিধিদলের প্রথম এ সফরে বাংলাদেশের সংস্কার ও গণতান্ত্রিক উত্তরণ, ট্রাম্পের পাল্টা শুল্ক আরোপ, রোহিঙ্গা সংকটে সহায়তা এবং মিয়ানমারের পরিস্থিতিসহ ঢাকা-ওয়াশিংটন সম্পর্কের নানা বিষয়ে আলোচনা হবে। 

বাংলাদেশ-ভারত চলমান টানা পোড়েন আর প্রধান উপদেষ্টার সাম্প্রতিক চীন সফর, ইন্দো-প্যাসিফিক স্ট্র্যাটেজিসহ যুক্তরাষ্ট্রের কৌশলগত স্বার্থ ও চাওয়া-পাওয়া নিয়েও হতে পারে আলোচনা।

বিশ্লেষকরা বলছেন, দেশ যে গণতান্ত্রিক উত্তরণের পথে এগুচ্ছে, সেই বার্তা স্পষ্ট করতে হবে সরকারকে। পাশাপাশি নেতিবাচক প্রচারণার বিপরীতে উদারনৈতিক চরিত্র অক্ষুণ্ন রাখতে সরকারের পদক্ষেপ তুলে ধরার কথাও বলছেন তারা।

অপরদিকে, বাংলাদেশি গার্মেন্টস পণ্যের সবচেয়ে বড় বাজার যুক্তরাষ্ট্র। এ নিয়ে চলমান সংকট কাটাতে ঢাকা-ওয়াশিংটন আসন্ন বৈঠক কাজে লাগানোর কথাও বলছেন বিশেষজ্ঞরা।

Related articles

ফেল থেকে পাস ৪ হাজার ৮৫ এসএসসি শিক্ষার্থী

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের পর নতুন করে জিপিএ–৫ পেয়েছে ৩ হাজার ৭৯ জন শিক্ষার্থী। একই সঙ্গে...

মানুষের কর্মকাণ্ডেও গলছে এভারেস্টের হিমবাহ

হিমালয়ের হিমবাহ গলে যাওয়ার পেছনে বৈশ্বিক উষ্ণায়নের ভূমিকা নিয়ে বহুদিন ধরেই সতর্ক করে আসছেন বিজ্ঞানীরা। তবে নতুন এক...

মধ্যপ্রাচ্যের সংঘাতে ফের ১০০ ডলারের ওপরে তেলের দাম

মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা নতুন মাত্রা পাওয়ার সঙ্গে সঙ্গে আবারও অস্থির হয়ে উঠেছে আন্তর্জাতিক জ্বালানি বাজার। সরবরাহ নিয়ে আশঙ্কা...

প্রতিবন্ধকতাকে হার মানিয়ে ইসলামের ইতিহাসে যারা অনন্য

শারীরিক সীমাবদ্ধতা একজন মানুষের সামর্থ্যকে পুরোপুরি সংজ্ঞায়িত করে না—ইসলামের ইতিহাসে এর অসংখ্য দৃষ্টান্ত রয়েছে। দৃষ্টিহীনতা, বধিরতা, পক্ষাঘাত কিংবা...