সড়ক দুর্ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক তানিফা আহমেদসহ ছয়জন নিহত

Date:

Share post:

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজধানীর মিরপুর এলাকার সাবেক সমন্বয়ক তানিফা আহমেদ এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তার মামা-মামি ও তাদের দুই সন্তান। বুধবার (২ এপ্রিল) সকালে চট্টগ্রাম থেকে কক্সবাজার যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় মুখপাত্র উমামা ফাতেমা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে তানিফার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি লেখেন, ‘তানিফা আহমেদ চট্টগ্রাম থেকে কক্সবাজার যাওয়ার পথে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিটি ধাপে তিনি সততা, নিষ্ঠা ও একনিষ্ঠতার সঙ্গে কাজ করেছেন। তার অকালে চলে যাওয়া আমাদের জন্য অপূরণীয় ক্ষতি। আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করুন। আমিন।’

এই দুর্ঘটনায় নিহত হয়েছেন তানিফার মামা রফিকুল ইসলাম শামীম (৪৬), তার স্ত্রী লুৎফুন নাহার সুমি (৩৫) এবং তাদের দুই মেয়ে, ৮ বছরের লিয়ানা ও আনীসা।

দোহাজারী হাইওয়ে থানার ওসি শুভরঞ্জন চাকমা জানান, মরদেহ উদ্ধার করার পর পরিচয় শনাক্তে কিছু সময় লেগেছে। গাড়িটিতে একই পরিবারের পাঁচজন ছিলেন। এছাড়া দুর্ঘটনায় আরও এক দম্পতি নিহত হয়েছেন। পরিচয় নিশ্চিত হওয়ার পর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, চট্টগ্রামের লোহাগাড়ার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চুনতি জাঙ্গালিয়া এলাকায় বুধবার (২ এপ্রিল) সকাল ৭টার দিকে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ১০ জন নিহত হন। নিহতদের মধ্যে একজন ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক তানিফা আহমেদ।

Related articles

মক্কামুখী হুতি ড্রোন ভূপাতিতের দাবি সৌদি আরবের

সৌদি আরবের দাবি, ইয়েমেনের ইরান-সমর্থিত হুতিরা পবিত্র নগরী মক্কাকে লক্ষ্য করে একটি ড্রোন পাঠিয়েছিল। সৌদি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা...

যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের থাকার নিয়মে বড় পরিবর্তন

যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য অভিবাসনসংক্রান্ত নিয়মে বড় পরিবর্তন আসছে। নতুন বিধান কার্যকর হওয়ার আগে শিক্ষার্থীদের সতর্ক করে ভ্রমণ...

নটর ডেম কলেজে একাদশে ভর্তি: আজ ভাইভা, চূড়ান্ত তালিকা মঙ্গলবার

নটর ডেম কলেজে একাদশ শ্রেণির ভর্তি প্রক্রিয়া এখন মৌখিক পরীক্ষার পর্যায়ে পৌঁছেছে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মৌখিক পরীক্ষা...

বিয়ের আনন্দ শেষে কনের ভাই-বোনসহ সড়কে প্রাণ গেল ৪ জনের

চট্টগ্রামের কর্ণফুলীতে বিয়ের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কনের ভাই-বোনসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায়...