পারমাণবিক অস্ত্র ছাড়াই ইউক্রেন যুদ্ধে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে সক্ষম রাশিয়া: পুতিন

Date:

Share post:

পরমাণু অস্ত্রের ব্যবহার ছাড়াই যুদ্ধে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে সক্ষম রাশিয়া— এমন মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। খবর, দ্য গার্ডিয়ানের।

রোববার (৪ মে) রুশ রাষ্ট্রীয় টেলিভিশনের তথ্যচিত্র ‘রাশিয়া, ক্রেমলিন, পুতিন, ২৫ বছর’- শীর্ষক এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।

পুতিন বলেন, যুদ্ধে রাশিয়াকে নিউক্লিয়ার শক্তি প্রয়োগে বহু বার উস্কে দিয়েছে ইউক্রেন। কিন্তু এরপরও তেমন পদক্ষেপ নেননি তিনি। মস্কোকে বেকায়দায় ফেলতে কিয়েভ বিভিন্ন সময় ফাঁদ পেতে রেখেছে বলেও দাবি করেন পুতিন।

তিনি বলেন, ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে নিজেদের লক্ষ্য অর্জনে যথেষ্ট সক্ষমতা রয়েছে তাদের। যুদ্ধে পরামাণু অস্ত্র ব্যবহারের প্রয়োজন হয়নি, আশা করছি হবেও না

উল্লেখ্য, পুতিন ছিলেন সাবেক কেজিবি লেফটেন্যান্ট কর্নেল।  ১৯৯৯ সালের ৩১ ডিসেম্বর বরিস ইয়েলৎসিনের কাছ থেকে তিনি প্রেসিডেন্টের দায়িত্ব নেন। জোসেফ স্টালিনের পর তিনিই সবচেয়ে দীর্ঘমেয়াদি ক্রেমলিন নেতা।

Related articles

তিন বছরের যুদ্ধে ধ্বংসস্তূপে গাজা, বদলে গেছে মানুষের জীবন

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বে ইসরায়েলে বড় ধরনের হামলার পর কয়েক ঘণ্টার মধ্যেই গাজায় ব্যাপক সামরিক অভিযান...

মেসির বিদায়: ‘আমি আপনাদের সবাইকে ভালোবাসি, খুব মিস করব’

মাইক হাতে নিয়ে বিদায়ী বক্তব্যে আবেগ ধরে রাখতে পারেননি লিওনেল মেসি। দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারের স্মৃতি, সতীর্থদের অবদান এবং...

বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত

বুয়েটে বিভিন্ন পদে নতুন জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, মোট ২৪টি পদে যোগ্য বাংলাদেশি নাগরিকদের...

হুতিদের বিরুদ্ধে সৌদির পাশে তুরস্ক-পাকিস্তান

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সঙ্গে সংঘাত নতুন মাত্রা পাওয়ার মধ্যেই সৌদি আরবের পাশে সামরিকভাবে দাঁড়ানোর প্রস্তুতি নিচ্ছে তুরস্ক ও...