মহেশপুর সীমান্তে নারী-শিশুসহ ২২ বাংলাদেশি আটক

Date:

Share post:

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ২২ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃতরা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন।

রোববার (১১ মে) মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজিবি জানিয়েছে, মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের অধীন কুমিল্লাপাড়া, খোশালপুর ও জীবননগর বিওপির অভিযানে ২২ বাংলাদেশি নাগরিককে আটক করে বিজিবি।

আটকদের মধ্যে ৪ জন নারী ও ৩ জন শিশু। বাকি ১৫ জন প্রাপ্ত বয়স্ক পুরুষ। আটককৃত ব্যক্তিরা নড়াইল, যশোর, রাজবাড়ী, কুমিল্লা, বাগেরহাট, নোয়াখালী ও খাগড়াছড়ি জেলার বাসিন্দা।

মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান, আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। আটক নারী ও শিশুদের যশোরের জাস্টিস অ্যান্ড কেয়ার সেন্টারে পাঠানো হয়েছে।

Related articles

জার্সি বদলেছে, সময় বদলেছে—বদলায়নি শুধু মেসির গোল

মেসির গোলের গল্পে নতুন কিছু খুঁজে পাওয়া কঠিন। কারণ নতুন মঞ্চে গেলেও পুরোনো অভ্যাসটা ঠিকই সঙ্গে নিয়ে যান...

সালমান শাহকে হারিয়ে যে সিনেমায় নায়ক হলেন ওমর সানী

সালমান শাহর মৃত্যুর পর থেমে যেতে বসেছিল একটি সিনেমার পথচলা। ছবিটির বড় একটি অংশের শুটিং তখন শেষ, কিন্তু...

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে ৪ শতাধিক বিদেশি নিখোঁজ

প্রবল বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত নেপালে নিখোঁজ মানুষের সংখ্যা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ভয়াবহ এই দুর্যোগে...

ইরান যুদ্ধের ছয় মাস: ট্রাম্পের পরিকল্পনা কেন বারবার ব্যর্থ হচ্ছে?

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরুর আগে ডোনাল্ড ট্রাম্পের সামনে একাধিক সতর্কবার্তা ছিল। যুদ্ধের সম্ভাব্য পরিণতি নিয়ে গোয়েন্দা ও...