চট্টগ্রামে টানা বৃষ্টিতে নিম্নাঞ্চলে হাঁটু পানি

Date:

Share post:

ভোর থেকেই ভারী বৃষ্টি হচ্ছে বন্দরনগরী চট্টগ্রামে। এতে নগরীর বেশ কিছু এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে।

রোববার (১ জুন) ভোর থেকে শুরু হয় মুষলধারে বৃষ্টি। এতে হাঁটু পানির নিচে তলিয়ে গেছে নগরীর চকবাজার, বাকলিয়া, ২ নম্বর গেইট, মুরাদপুর, আগ্রাবাদসহ বেশকিছু নিচু এলাকা।

টানা বৃষ্টিতে সড়ক থেকে পানি ঢুকে পড়েছে বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান ও ঘরবাড়িতে। তবে, সবচেয়ে বেশি ভোগান্তির মুখে পড়েছে অফিসগামী মানুষ। সাপ্তাহিক ছুটি শেষে কর্মস্থলে ফিরতে গণপরিবহন সংকটে পড়তে হয় তাদের।

পাশাপাশি বৃষ্টি আর জলাবদ্ধতায় দুর্ভোগ বেড়েছে খেটে খাওয়া মানুষদেরও। জলাবদ্ধতা নিরসনে নেয়া প্রকল্পগুলোর সুফল না পাওয়ায় ক্ষুব্ধ নগরবাসী। সমস্যার সমাধানে কার্যকরী পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে তারা।

Related articles

চ্যাটজিপিটিতে মরদেহ গোপনের খোঁজ, আলামত জব্দ

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত দুই বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টির নিখোঁজ ও হত্যাকাণ্ডের...

কালবৈশাখী ঝড়ে ঘরের ওপর গাছ পড়ে মা ও ২ মেয়ের মৃত্যু

জামালপুরের মেলান্দহ উপজেলা-এ কালবৈশাখী ঝড়ে বসতঘরের ওপর গাছ উপড়ে পড়ে মা ও দুই মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার...

ট্রাম্পকে লক্ষ্য করে গুলি, বন্দুকধারীর দৌড় সিসিটিভিতে ধরা

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে অনুষ্ঠিত হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজের সময় হোটেলের বাইরে গুলির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। প্রাথমিক...

ভুল প্রশ্নে এসএসসি পরীক্ষা: তিন শিক্ষক অব্যাহতি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় এসএসসি পরীক্ষার একটি কেন্দ্রে নির্ধারিত ২০২৬ সালের সিলেবাসের পরিবর্তে ২০২৫ সালের সিলেবাস অনুযায়ী প্রশ্নপত্রে পরীক্ষা...