দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল

Date:

Share post:

ত্রিদেশীয় টুর্নামেন্টের ফাইনালে দুর্দান্ত পারফরম্যান্স করে দক্ষিণ আফ্রিকাকে ৩৩ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। রোববার (১০ আগস্ট) হারারেতে অনুষ্ঠিত এ ম্যাচে ব্যাটে-বলে ঝলক দেখিয়ে ম্যাচের নায়ক হয়েছেন অলরাউন্ডার রিজান হোসেন।

প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশের শুরুটা ছিল হতাশাজনক। মাত্র ৬৫ রানে ৩ উইকেট হারায় তারা। তবে রিজান হোসেন এবং কালাম সিদ্দিকীর ১১৭ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় দলটি। রিজান করেন ৯৫ রান (১০ চার), যদিও মাত্র ৫ রান দূরে থেকে সেঞ্চুরি মিস করেন তিনি। কালাম করেন ৬৫ রান, আর শেষ দিকে মোহাম্মদ আবদুল্লাহর ৩৮ রানের অপরাজিত ইনিংসে ভর করে বাংলাদেশ তোলে ২৬৯ রান।

জবাবে ব্যাট করতে নেমে ভালো শুরু করে দক্ষিণ আফ্রিকা। তবে আল ফাহাদ ও রিজান হোসেনের দারুণ বোলিংয়ে ২৩৬ রানে অলআউট হয়ে যায় তারা। রিজান তুলে নেন ক্যারিয়ারসেরা ৫ উইকেট, খরচ করেন মাত্র ৩৪ রান। ফাহাদ নেন ৩ উইকেট।

ব্যাটে ৯৫ রান ও বলে ৫ উইকেট—দুই দিক থেকেই অবদান রেখে রিজান হোসেন একাই জয়ের নায়ক হয়ে উঠেন। এই জয়ে টুর্নামেন্টে টানা চতুর্থ ম্যাচে জয় পেলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

Related articles

হঠাৎ চুপচাপ? মেয়েশিশুর আচরণে লুকিয়ে থাকতে পারে বিপদের ইঙ্গিত

দেশে সাম্প্রতিক সময়ে মেয়েশিশুদের বিরুদ্ধে সহিংসতা ও নির্যাতনের ঘটনা বাড়তে থাকায় শিশু নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। বিশেষজ্ঞরা বলছেন,...

বেঁচে থাকার তাগিদে সন্তান বিক্রি করছেন আফগানরা

আফগানিস্তান বর্তমানে ভয়াবহ মানবিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। চরম দারিদ্র্য, বেকারত্ব, খাদ্য সংকট ও দুর্বল স্বাস্থ্যব্যবস্থার কারণে দেশটির...

অধ্যক্ষের ঘুষিতে দাঁত ভাঙল কর্মচারীর

ঝালকাঠির নলছিটিতে একটি বেসরকারি কলেজে অধ্যক্ষের মারধরে একই প্রতিষ্ঠানের এক কম্পিউটার অপারেটরের দুই দাঁত ভেঙে যাওয়ার অভিযোগ উঠেছে।...

যেসব পশু দিয়ে কোরবানি হবে না জেনে নিন

কোরবানি ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত, যার মাধ্যমে মুসলমানরা আল্লাহ তাআলার সন্তুষ্টি ও নৈকট্য অর্জনের চেষ্টা করেন। ইসলামি শরিয়তে...