শিক্ষার্থীরা যদি ঠিকভাবে এআই ব্যবহার করে, তাহলে এটি হয়ে উঠতে পারে একেবারে ব্যক্তিগত শিক্ষক। বিভিন্ন বিষয়ের ওপর দ্রুত তথ্য পাওয়া, জটিল অঙ্ক সমাধান, কিংবা রচনা লেখার মতো কাজ এখন সহজেই করা যায় এআই-এর সাহায্যে। আগে যেখানে একটি নোট বানাতে বা অঙ্ক বুঝতে ঘণ্টার পর ঘণ্টা লাগত, এখন তা কয়েক মিনিটেই সম্ভব।
তবে, মনে রাখতে হবে—এআই থেকে পাওয়া সব তথ্য সঠিক নাও হতে পারে। তাই প্রতিটি তথ্য যাচাই করে নেওয়া জরুরি। শুধু এআই-এর ওপর নির্ভর না করে নিজের চিন্তা ও শেখার ক্ষমতা গড়ে তোলাও খুব গুরুত্বপূর্ণ। পরীক্ষায় বা অ্যাসাইনমেন্টে হুবহু কপি না করে নিজের ভাষায় লেখা অভ্যাস করো। এতে শেখার অভ্যেস তৈরি হবে এবং বিষয়টা ভালোভাবে বোঝা যাবে।

ইংরেজি শেখায় এআই-এর ব্যবহার:
ইংরেজি রচনা লেখা কিংবা অনুবাদ করতে গেলে অনেক সময় ভুল হয়, যা খুব স্বাভাবিক। কিন্তু এই ভুলগুলো ঠিক করতে সহায়তা করে Grammarly। আর কোনো বাংলা বাক্য ইংরেজিতে অনুবাদ করতে চাইলে DeepL Translator বা QuillBot হতে পারে দারুণ সহায়। এগুলোর সাহায্যে ভাষার জটিলতা অনেকটাই কমে যায়।সব মিলিয়ে, সঠিকভাবে ব্যবহার করলে এআই শিক্ষার্থীদের শেখার গতি, দক্ষতা ও আগ্রহ অনেকগুণ বাড়িয়ে দিতে পারে। তবে একে সহায়ক হিসেবে দেখাই ভালো—মূল শেখার কাজটি কিন্তু করতে হবে তোমাকেই। উদাহরণ দেখে নাও: যদি লেখো, ‘He go to school’, Grammarly বলবে সঠিক বাক্য ‘He goes to school’। যে জনপ্রিয় টুলস ব্যবহার করতে পারো: Grammarly, QuillBot, DeepL Translator
অঙ্ক শেখা ও সমাধান পাওয়া—
বেশির ভাগ শিক্ষার্থীর কাছে এখনো গণিত সবচেয়ে কঠিন বিষয়। সেই কঠিন গণিত এখন Photomath বা Microsoft Math Solver দিয়ে ছবি তুলে সমাধান জানা যায়। শুধু তা–ই নয়, প্রতিটি ধাপের ব্যাখ্যাও দেখা যায়। শিক্ষার্থীরা সহজেই অঙ্কগুলো বুঝতে পারবে। উদাহরণ দেখে নাও: একটি জটিল সমীকরণ বুঝতে হলে Photomath অ্যাপে শুধু ক্যামেরা দিয়ে স্ক্যান করলেই ধাপে ধাপে সমাধান দেখা যাবে। যে জনপ্রিয় টুলস ব্যবহার করতে পারো: Photomath, Microsoft Math Solver
সহজে নোট তৈরি ও কঠিন বিষয় বোঝা—
বড় বই থেকে কিংবা শিক্ষকের লেকচার থেকে নোট তৈরি করা এখন অনেক সময়সাপেক্ষ ব্যাপার। কিন্তু শিক্ষার্থীরা ChatGPT বা Claude.ai–এর মতো এআই টুলস এটি সহজ ভাষায় সংক্ষিপ্ত ও গুরুত্বপূর্ণ পয়েন্ট তৈরি করে দেবে। উদাহরণ দেখে নাও: তুমি যদি ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধের কারণ’ লিখে ChatGPT-তে দাও। যে জনপ্রিয় টুলস ব্যবহার করতে পারো: ChatGPT, Claude.ai
প্রেজেন্টেশন ও প্রজেক্ট আইডিয়া তৈরি—
একজন শিক্ষার্থীর জন্য প্রেজেন্টেশন বানানো সব সময়ই ঝামেলার ব্যাপার। কিন্তু Canva Magic Design বা Tome AI ব্যবহার করলে শুধু বিষয় লিখে দিলেই দারুণ ডিজাইনের স্লাইড তৈরি হয়ে যাবে। এতে একজন শিক্ষার্থীর প্রেজেন্টেশন বানানো কোনো ঝামেলাই থাকবে না। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর প্রজেক্ট আইডিয়া তৈরিতেও সহজ হবে। উদাহরণ দেখে নাও: ‘Climate Change’ বিষয়টি লিখে দিলে Canva Magic Design সঙ্গে সঙ্গেই ছবি, টেমপ্লেট ও পয়েন্ট সাজিয়ে দেবে। যে জনপ্রিয় টুলস ব্যবহার করতে পারো: Canva, Tome AI
পরীক্ষার মডেল টেস্ট ও চাকরির প্রস্তুতি—
প্রত্যেক শিক্ষার্থীর জন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা খুব গুরুত্বপূর্ণ। মডেল টেস্ট পরীক্ষা দিয়ে নিজের প্রস্তুতি যাচাই করে নিতে পারো সহজেই। বিসিএস পরীক্ষা, প্রাথমিক নিয়োগ পরীক্ষা বা যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রশ্ন অনুশীলন করা যায় এআই দিয়ে। Quizgecko কিংবা ChatGPT-তে বিষয় লিখে দিলে বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর তৈরি হয়ে যায়। যে জনপ্রিয় টুলস ব্যবহার করতে পারো: Quizgecko, ChatGPT
পড়াশোনার পরিকল্পনা ও সময় ব্যবস্থাপনা—
অনেক শিক্ষার্থীই পড়ার সময় কোন বিষয়টা আগে করবে কোন বিষয়টা পরে করবে, তা নিয়ে দ্বিধায় পড়ে যায়। এআই দিয়ে সহজেই নিজের মতো ‘পড়ার পরিকল্পনা’ তৈরি করা যায়। Notion AI বা Todoist এআই সহজেই তোমার পড়াশোনার তালিকা সাজিয়ে দেবে। যে জনপ্রিয় টুলস ব্যবহার করতে পারো: Notion AI, Todoist

