অমর একুশে বইমেলা ২৫ ফেব্রুয়ারি শুরু, স্টল ভাড়া মওকুফ

Date:

Share post:

রোজার মধ্যে আয়োজন ঘিরে আপত্তি ও নানা আলোচনার পর অবশেষে অমর একুশে বইমেলা শুরুর দিনক্ষণ চূড়ান্ত করেছে সরকার। আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে মেলা শুরু হয়ে ১৫ মার্চ পর্যন্ত চলবে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাংলা একাডেমি সভাকক্ষে প্রকাশক ও আয়োজক কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী; উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং প্রকাশক প্রতিনিধিরা।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও পবিত্র রমজান মাসের বাস্তবতা বিবেচনায় নিয়ে প্রথাগত ১ ফেব্রুয়ারির পরিবর্তে এ বছর মেলার সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। আগে ২০ ফেব্রুয়ারি উদ্বোধনের প্রস্তাব থাকলেও সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে তা পিছিয়ে ২৫ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়।

বৈঠকে প্রকাশকদের দাবির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হিসেবে অংশগ্রহণকারী প্রকাশনা প্রতিষ্ঠানের স্টল ভাড়া শতভাগ মওকুফ ঘোষণা করা হয়েছে। তবে স্থানসংকুলানের কারণে এবার কোনো প্যাভিলিয়ন রাখা হচ্ছে না বলে জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ।

এছাড়া যেসব প্রকাশক এখনো স্টল বরাদ্দ পাননি, তাদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করার সুযোগ দেওয়া হয়েছে; পরবর্তীতে লটারির মাধ্যমে স্টল বরাদ্দ সম্পন্ন হবে। আগে আবেদনকারী প্রকাশকদের নতুন করে আবেদন করতে হবে না বলেও স্পষ্ট করেছে কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, তিন শতাধিক প্রকাশকের প্ল্যাটফর্ম ‘প্রকাশক ঐক্য’ ঈদের পর মেলা আয়োজনের দাবি তুললেও শেষ পর্যন্ত মন্ত্রণালয় ও প্রকাশকদের ঐকমত্যে ফেব্রুয়ারির শেষ সপ্তাহেই বইমেলা আয়োজনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়।

Related articles

সংসদ ঘেরাওয়ের চেষ্টা, দিল্লিতে নজিরবিহীন ছাত্র আন্দোলন

ভারতের রাজধানী নয়াদিল্লি সোমবার পরিণত হয় সাম্প্রতিক সময়ের অন্যতম বৃহৎ ছাত্র আন্দোলনের কেন্দ্রবিন্দুতে। জাতীয় যোগ্যতা ও প্রবেশিকা পরীক্ষা...

মেসির জোড়া অ্যাসিস্টে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা

বিশ্বচ্যাম্পিয়নের পরিচয় শুধু ট্রফি জয়ে নয়, কঠিন মুহূর্তে ঘুরে দাঁড়ানোর ক্ষমতাতেও। সেই মানসিকতারই আরেকটি উজ্জ্বল উদাহরণ উপহার দিল...

বৃষ্টির ৩৩ ঘণ্টা পরও রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা

গত শনিবার দিবাগত রাত থেকে রোববার সকাল পর্যন্ত টানা বৃষ্টিতে রাজধানীর মিরপুরের কাজীপাড়াসহ বিভিন্ন এলাকা জলাবদ্ধ হয়ে পড়ে।...

বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য সহায়তা ৪.৬ কোটি টাকা বরাদ্দ

দেশের বিভিন্ন অঞ্চলে টানা বর্ষণ, পাহাড়ি ঢল এবং নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ায় সৃষ্ট বন্যা পরিস্থিতি মোকাবিলায় ক্ষতিগ্রস্ত মানুষের...