বাকবিতণ্ডা থেকে রক্তপাত: বিএনপির বৈঠকে যুবক নিহত

Date:

Share post:

নোয়াখালীর কবিরহাট উপজেলায় এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কালিরহাট বাজারসংলগ্ন কাজী বাড়ির সামনের সড়কে এ ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করে।

নিহত যুবকের নাম মিজানুর রহমান ওরফে রনি (৩৫)। তিনি কবিরহাট পৌরসভার জৈনদপুর এলাকার মো. শহীদের ছেলে। দুই সন্তানের জনক মিজানুর ডাকাতিসহ ছয়টি মামলার আসামি ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে গতকাল রাত আটটার দিকে কালিরহাট বাজারে স্থানীয় ২ নম্বর ওয়ার্ড বিএনপির একটি প্রস্তুতি বৈঠক চলছিল। এ সময় মিজানুর সেখানে উপস্থিত হয়ে নিজেকে দলের ত্যাগী কর্মী দাবি করে বক্তব্য দিতে থাকেন। এতে বৈঠকে উপস্থিত নেতা-কর্মীদের সঙ্গে তাঁর বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে কয়েকজন নেতা-কর্মী তাঁকে ধাওয়া করলে তিনি পালিয়ে যান।

Related articles

স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

জামালপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন করে হত্যার দায়ে স্বামী আমিনুল ইসলামকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (৩০ মার্চ) দুপুরে...

দেশে হামের ভয়াবহ বিস্তার,শিশুমৃত্যু বাড়ছে

দেশজুড়ে হাম সংক্রমণ হঠাৎ বেড়ে যাওয়ায় উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে। বিশেষ করে শিশুদের মধ্যে মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাওয়ায়...

তেল না পেয়ে ট্রাকচাপায় ম্যানেজারকে হত্যা

নড়াইল সদর উপজেলার কালনা-যশোর মহাসড়কের তুলারামপুর এলাকায় তেল না পাওয়াকে কেন্দ্র করে এক মর্মান্তিক ঘটনায় ফিলিং স্টেশন ম্যানেজার...

দেশজুড়ে শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা

সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানসমূহে পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে সরকার জরুরি নির্দেশনা জারি করেছে। এ লক্ষ্যে শহর ও গ্রামাঞ্চলের সব শিক্ষাপ্রতিষ্ঠানকে...