বৃষ্টিভেজা দিনে সন্তানের সঙ্গে ফিরে চলুন শৈশবের সহজ আনন্দে

Date:

Share post:

এক সময় বর্ষা মানেই ছিল খোলা আকাশের নিচে অবাধ ছুটে চলা, নর্দমায় মাছ ধরা আর কাগজের নৌকা ভাসিয়ে দিন কাটানো। এখন সময় বদলেছে, বদলে গেছে শৈশবও। আজকের শিশুরা মোবাইল, টিভি আর ভার্চুয়াল দুনিয়ায় বন্দী। প্রকৃতির সংস্পর্শ, ছেলেবেলার সেই ছুটোছুটি যেন কোথাও হারিয়ে গেছে। অথচ ইচ্ছে আর একটু সময় থাকলেই সন্তানকে উপহার দেওয়া যায় প্রকৃতি ছুঁয়ে থাকা এক রঙিন শৈশব।

বারান্দায় বৃষ্টির ছোঁয়া, কল্পনায় রঙের খেলা

রাস্তার পানি এখন আর আগের মতো নিরাপদ নয়, খেলার জায়গাও প্রায় নেই বললেই চলে। তবে ঘরের একফালি বারান্দাতেও বৃষ্টির আনন্দ ধরা যায়। বৃষ্টির ফোঁটায় আঁকা যেন জীবন্ত হয়ে ওঠে—সন্তানকে দিয়ে বলুন মোটা কাগজে বা পিজবোর্ডে স্কেচপেন বা মার্কার দিয়ে আঁকতে। তারপর সেই কাগজটি এমন জায়গায় রাখুন যেখানে বৃষ্টির ছাঁট পড়ে। দেখবেন, রঙ ছড়িয়ে গিয়ে তৈরি হবে এক অভিনব শিল্পকর্ম।

বর্ষায় গাছপালা দ্রুত বাড়ে—এই সময়টা ব্যবহার করুন প্রকৃতিকে জানার জন্য। সন্তানের সঙ্গে একসাথে ছোলা বা মটর বীজ ভিজিয়ে রাখুন। কাচের পাত্রে ভেজা কাপড় বা টিস্যুর উপর রেখে দিন তা। প্রতিদিন গজায়, কীভাবে সেটা ছোট চারা হয়ে ওঠে—এই পরিবর্তনগুলো সন্তানের সঙ্গে মিলে দেখুন এবং লিখে রাখতে বলুন। এতে প্রকৃতির সঙ্গে তার একটি জীবন্ত সম্পর্ক তৈরি হবে।

কাদামাটির খেলা, হাতে গড়া স্মৃতি

রঙিন কৃত্রিম মাটির বদলে একদিনের জন্য ফিরিয়ে আনুন প্রকৃত কাদামাটির স্পর্শ। ছাদ বা বারান্দায় শিশুকে খেলতে দিন কাদা দিয়ে। পুরোনো বাসনপত্র দিয়ে গড়ে তুলুন খেলার রান্নাঘর। মাটি দিয়ে বানাতে বলুন মিষ্টি, লুচি বা অন্য কিছু। এতে যেমন মজা হবে, তেমনি সৃষ্টি হবে বাস্তব অভিজ্ঞতা।

কাগজের নৌকায় ভেসে থাকা কল্পনা আর বিজ্ঞান

কাগজের নৌকা বানিয়ে ভাসানো শুধু খেলা নয়, ছোট্ট একটা বিজ্ঞানের পাঠও। সন্তানকে নিয়ে বানাতে পারেন কাগজ, পিজবোর্ড কিংবা গাছের ছাল দিয়ে ভাসমান নৌকা। নৌকা কেন ভাসে, কোন জিনিস কেন ডুবে যায়—এইসব ছোট ছোট প্রশ্নের উত্তর খুঁজে নেয়ার সুযোগও তৈরি করুন।

বৃষ্টির শব্দে শোনার শিক্ষা

বৃষ্টির শব্দও এক ধরণের সংগীত। প্লাস্টিক, টিন, মাটি—যে কোনও পাত্রে বৃষ্টির ফোঁটা পড়লে তৈরি হয় ভিন্ন ভিন্ন সুর। বালতি, হাঁড়ি, টিনের ড্যাব, পাতা—সব জায়গায় ভিন্ন সুরে বাজে বৃষ্টি। সন্তানের সঙ্গে বসে শোনান এই প্রাকৃতিক সঙ্গীত। বলুন, কোন পাত্রে কেমন শব্দ হয়, আর কেনই বা সে রকম।

বৃষ্টির দিনে স্মার্ট ডিভাইসের জগৎ থেকে কিছুটা সময় বের করে সন্তানকে প্রকৃতির কাছে নিয়ে যান। মাটি, পানি, বৃষ্টি আর আকাশ—এই চার উপাদান দিয়েই গড়ে উঠতে পারে তার এক নতুন, আনন্দময় শৈশব।

Related articles

স্মার্টফোন হারালে তথ্য সুরক্ষায় আগে থেকেই যা করবেন

স্মার্টফোন এখন শুধু যোগাযোগের মাধ্যম নয়; ব্যক্তিগত ছবি, নথি, ই-মেইল, সামাজিক যোগাযোগমাধ্যম, ব্যাংকিং ও মোবাইল আর্থিক সেবার তথ্যও...

তুরস্ককে ৪-১ গোলে উড়িয়ে ঘুরে দাঁড়াল ইতালি

ইতালির জন্য ম্যাচটি ছিল ঘুরে দাঁড়ানোর। বেলজিয়ামের কাছে আগের ম্যাচে ২-০ গোলের হার এবং সামনে ফ্রান্সের মতো কঠিন...

পীরগাছায় ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত, অভিযুক্ত পলাতক

রংপুরের পীরগাছায় বাবাকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে তাঁর ২২ বছর বয়সী ছেলের বিরুদ্ধে। শুক্রবার রাতে মাস্টারপাড়া এলাকায় এ...

চাঁদাবাজি নিয়ে সালমানের স্টুডিওতে হামলা

চাঁদা দাবিকে কেন্দ্র করে রাজধানীর ইসিবি চত্বর এলাকায় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ব্যাপক ভাঙচুরের অভিযোগ...