দেশে একদিনে ১৩ জনের করোনা শনাক্ত

Date:

Share post:

গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মঙ্গলবার (১০ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এই সময়ে মোট ১০১টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়, যা তুলনামূলকভাবে উচ্চ সংক্রমণের হার নির্দেশ করে। তবে আশার কথা হলো, এ সময়ে করোনায় কেউ মারা যাননি।

আক্রান্তদের সবাই রাজধানী ঢাকা মহানগরীর বাসিন্দা। এর আগের দিন, ৯ জুন, ৪১টি নমুনা পরীক্ষায় ৫ জনের করোনা শনাক্ত হয়েছিল।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ২ জন। সব মিলিয়ে দেশে এখন পর্যন্ত মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ১৯ হাজার ৩৭৮ জন।

করোনায় মৃত্যুর সর্বমোট সংখ্যা ২৯ হাজার ৫০০ জনেই অপরিবর্তিত রয়েছে।

মহামারির শুরু থেকে দেশে করোনাভাইরাসে শনাক্তের হার ১৩.৫ শতাংশ।

এদিকে, পার্শ্ববর্তী দেশ ভারতসহ কয়েকটি দেশে করোনা ভাইরাসের নতুন ধরন ছড়িয়ে পড়ায় স্বাস্থ্য অধিদপ্তর সবাইকে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে। বিশেষ করে অপ্রয়োজনে এসব দেশ ভ্রমণ না করার আহ্বান জানানো হয়েছে। একইসঙ্গে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জারি করা হয়েছে বিশেষ সতর্কতা।

Related articles

ফেল থেকে পাস ৪ হাজার ৮৫ এসএসসি শিক্ষার্থী

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের পর নতুন করে জিপিএ–৫ পেয়েছে ৩ হাজার ৭৯ জন শিক্ষার্থী। একই সঙ্গে...

মানুষের কর্মকাণ্ডেও গলছে এভারেস্টের হিমবাহ

হিমালয়ের হিমবাহ গলে যাওয়ার পেছনে বৈশ্বিক উষ্ণায়নের ভূমিকা নিয়ে বহুদিন ধরেই সতর্ক করে আসছেন বিজ্ঞানীরা। তবে নতুন এক...

মধ্যপ্রাচ্যের সংঘাতে ফের ১০০ ডলারের ওপরে তেলের দাম

মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা নতুন মাত্রা পাওয়ার সঙ্গে সঙ্গে আবারও অস্থির হয়ে উঠেছে আন্তর্জাতিক জ্বালানি বাজার। সরবরাহ নিয়ে আশঙ্কা...

প্রতিবন্ধকতাকে হার মানিয়ে ইসলামের ইতিহাসে যারা অনন্য

শারীরিক সীমাবদ্ধতা একজন মানুষের সামর্থ্যকে পুরোপুরি সংজ্ঞায়িত করে না—ইসলামের ইতিহাসে এর অসংখ্য দৃষ্টান্ত রয়েছে। দৃষ্টিহীনতা, বধিরতা, পক্ষাঘাত কিংবা...