ঈদ উপলক্ষে ১৩ দিন সিএনজি ফিলিং স্টেশন ২৪ ঘণ্টা খোলা রাখার নির্দেশ

Date:

Share post:

ঈদের দিনসহ এর আগে ৭ দিন এবং পরে ৫ দিন সিএনজি ফিলিং স্টেশনগুলো ২৪ ঘণ্টা খোলা রাখার নির্দেশ দিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। আজ বুধবার (৩ জুন) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপন উপলক্ষে সড়কপথে যাত্রীসাধারণের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করার জন্য সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আরও বলা হয়, এ প্রেক্ষিতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে এক অফিস আদেশ জারি করে জানানো হয়েছে যে, ঈদ উপলক্ষে সড়কপথে যাত্রীসাধারণের যাতায়াত স্বাভাবিক রাখতে এবং যানবাহন চলাচলের সুবিধার্থে জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট স্টেশনগুলো সার্বক্ষণিক খোলা রাখতে হবে।

Related articles

মেসির জোড়া অ্যাসিস্টে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা

বিশ্বচ্যাম্পিয়নের পরিচয় শুধু ট্রফি জয়ে নয়, কঠিন মুহূর্তে ঘুরে দাঁড়ানোর ক্ষমতাতেও। সেই মানসিকতারই আরেকটি উজ্জ্বল উদাহরণ উপহার দিল...

বৃষ্টির ৩৩ ঘণ্টা পরও রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা

গত শনিবার দিবাগত রাত থেকে রোববার সকাল পর্যন্ত টানা বৃষ্টিতে রাজধানীর মিরপুরের কাজীপাড়াসহ বিভিন্ন এলাকা জলাবদ্ধ হয়ে পড়ে।...

বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য সহায়তা ৪.৬ কোটি টাকা বরাদ্দ

দেশের বিভিন্ন অঞ্চলে টানা বর্ষণ, পাহাড়ি ঢল এবং নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ায় সৃষ্ট বন্যা পরিস্থিতি মোকাবিলায় ক্ষতিগ্রস্ত মানুষের...

সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা

বিশ্বকাপের নকআউট পর্বে দুর্দান্ত ছন্দ অব্যাহত রেখে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। কোয়ার্টার ফাইনালের হাড্ডাহাড্ডি লড়াইয়ে সুইজারল্যান্ডকে ৩–১...