আলেপ্পোর সেনাঘাঁটিতে পরপর বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

Date:

Share post:

সিরিয়ার আলেপ্পো শহরের কাছে একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সোমবার ভোরে প্রথম বিস্ফোরণের পর কিছুক্ষণ পরপর আরও বিস্ফোরণের শব্দ শোনা যায়। পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় ঘটনাস্থলের আশপাশে সাধারণ মানুষের চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানার তথ্য অনুযায়ী, আল-এইস এলাকার কাছে সেনাবাহিনীর ওই ঘাঁটিতে বিস্ফোরণ ঘটে। কী থেকে বিস্ফোরণের সূত্রপাত, তা এখনো স্পষ্ট নয়। ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।

বিস্ফোরণের কারণে উদ্ধার ও জরুরি সেবা কার্যক্রমও ব্যাহত হচ্ছে। আলেপ্পো সিভিল ডিফেন্সের অপারেশন প্রধান ফয়সাল মোহাম্মদ আলী জানান, ঘাঁটির ভেতর থেকে বিস্ফোরণের শব্দ অব্যাহত থাকায় উদ্ধারকারী দল সেখানে প্রবেশ করতে পারছে না। ঝুঁকি এড়াতে স্থানীয় বাসিন্দাদেরও এলাকা থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

ঘটনার সময় আলেপ্পোর হামদানিয়েহ এলাকার বাসিন্দারা প্রচণ্ড শব্দ শুনতে পান। তাঁদের একজন এএফপিকে বলেন, পরে বাড়ির ছাদ থেকে দূরে আগুন জ্বলতে দেখা যায়।

পরিস্থিতি বিবেচনায় আলেপ্পোর গভর্নর আজ্জাম আল-ঘারিব নগরবাসীকে ঘরের বাইরে না যাওয়ার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে হাসপাতাল, অ্যাম্বুলেন্স ও উদ্ধারকারী দলকে প্রস্তুত রাখা হয়েছে।

বিস্ফোরণস্থলে মানুষের প্রবেশ ঠেকাতে ওই এলাকার সড়কগুলো বন্ধ করে দিয়েছে অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনী। তবে হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে এখনো কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

সিরিয়ায় সাম্প্রতিক সময়ের কয়েকটি বিস্ফোরণের ঘটনার মধ্যেই আলেপ্পোর এই ঘটনা ঘটল। গত শুক্রবার দেইর ইজোরের একটি সামরিক ঘাঁটিতে বিস্ফোরণে ১১ জন নিহত হন। এর আগে ইদলিবে অস্ত্রগুদামে বিস্ফোরণে ১৪ জন নিহত ও ১১ জন আহত হন। একই অঞ্চলে গোলাবারুদ বহনকারী একটি যান বিস্ফোরিত হয়ে আরও পাঁচজন নিহত হয়েছিলেন।

Related articles

আইফোনের জন্যই অপ্রতিমকে হত্যা, দাবি পুলিশের

আইফোন ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যেই কুমিল্লার ১৩ বছর বয়সী স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে হত্যা করা হয়ে থাকতে পারে—তদন্তে এমন...

মক্কামুখী হুতি ড্রোন ভূপাতিতের দাবি সৌদি আরবের

সৌদি আরবের দাবি, ইয়েমেনের ইরান-সমর্থিত হুতিরা পবিত্র নগরী মক্কাকে লক্ষ্য করে একটি ড্রোন পাঠিয়েছিল। সৌদি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা...

যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের থাকার নিয়মে বড় পরিবর্তন

যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য অভিবাসনসংক্রান্ত নিয়মে বড় পরিবর্তন আসছে। নতুন বিধান কার্যকর হওয়ার আগে শিক্ষার্থীদের সতর্ক করে ভ্রমণ...

নটর ডেম কলেজে একাদশে ভর্তি: আজ ভাইভা, চূড়ান্ত তালিকা মঙ্গলবার

নটর ডেম কলেজে একাদশ শ্রেণির ভর্তি প্রক্রিয়া এখন মৌখিক পরীক্ষার পর্যায়ে পৌঁছেছে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মৌখিক পরীক্ষা...