সিইসির সঙ্গে আজ জাতীয় নাগরিক পার্টির বৈঠক

Date:

Share post:

আজ দুপুরে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। নির্বাচন কমিশন ভবনে রোববার (২০ এপ্রিল) দুপুর ১২টায় এ বৈঠক অনুষ্ঠিত হবে।

শনিবার (১৯ এপ্রিল) রাতে দলের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন এনসিপির যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহীন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে নির্বাচন কমিশন গঠন সংক্রান্ত আইন, রাজনৈতিক দল নিবন্ধন আইন, নিবন্ধনের সময়সীমা এবং নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে।

সভায় এনসিপির একটি পাঁচ সদস্যের প্রতিনিধিদল অংশ নেবে। দলের মুখ্য সমন্বয়ক নাসীরউদ্দীন পাটওয়ারী প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। প্রতিনিধিদলের অন্যান্য সদস্যরা হলেন—যুগ্ম আহ্বায়ক অনিক রায়, খালেদ সাইফুল্লাহ, মুজাহিদুল ইসলাম শাহিন ও তাজনূভা জাবীন।

জাতীয় নাগরিক পার্টি আশা করছে, এ বৈঠকের মাধ্যমে কমিশনের সঙ্গে গঠনমূলক সংলাপের সুযোগ তৈরি হবে এবং আসন্ন নির্বাচনকে ঘিরে তাদের উদ্বেগ ও পরামর্শ যথাযথভাবে তুলে ধরা যাবে।

Related articles

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে ৪ শতাধিক বিদেশি নিখোঁজ

প্রবল বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত নেপালে নিখোঁজ মানুষের সংখ্যা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ভয়াবহ এই দুর্যোগে...

ইরান যুদ্ধের ছয় মাস: ট্রাম্পের পরিকল্পনা কেন বারবার ব্যর্থ হচ্ছে?

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরুর আগে ডোনাল্ড ট্রাম্পের সামনে একাধিক সতর্কবার্তা ছিল। যুদ্ধের সম্ভাব্য পরিণতি নিয়ে গোয়েন্দা ও...

গাড়ি বিক্রি করতেন, ২৬ বছর বয়সে জানলেন তিনি রাজপুত্র!

জীবনের ২৬ বছর পর্যন্ত সাধারণ মানুষের মতোই জীবন কাটিয়েছেন ক্লেমঁ ভানদেনকার্কহোভ। গাড়ি বিক্রির কাজ করতেন, নিজের পরিচয় নিয়ে...

রংপুরে একই পরিবারের চারজন হত্যায় রহস্য ঘনীভূত

রংপুর নগরের একটি নির্মাণাধীন ভবনে একই পরিবারের চার সদস্যের মরদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতদের মধ্যে রয়েছেন...