বাংলাদেশ ও পাকিস্তান সীমান্তে দুটি হেডকোয়ার্টার স্থাপনের পরিকল্পনা বিএসএফ’র

Date:

Share post:

ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ দুটি নতুন ফরওয়ার্ড হেডকোয়ার্টার স্থাপনের পরিকল্পনা করছে। সোমবার (৫ মে) ভারতীয় গণমাধ্যমগুলোতে উঠে এসেছে এ তথ্য।

এতে বলা হয়, বাংলাদেশ-ভারত ও পাকিস্তান-ভারত সীমান্তে হেডকোয়ার্টার দুটি স্থাপন করা হবে। যুক্ত করা হবে ১৬টি নতুন ব্যাটালিয়ন। সেইসাথে নিয়োগ দেয়া হবে অতিরিক্ত ১৭ হাজার সীমান্তরক্ষী।

দেশটির গণমাধ্যমগুলো বলছে, একটি সদর দফতর জম্মুতে স্থাপন করা হবে, যা জম্মু ও পাঞ্জাবের ভারত-পাকিস্তান সীমান্তে তদারকি করবে। অপরটি স্থাপন করা হবে মিজোরামে। এতে নজরদারি করা যাবে বাংলাদেশ সীমান্ত।

কর্তৃপক্ষ জানায়, সীমান্ত নিরাপত্তা জোরদার করতেই এ পদক্ষেপ নেয়া হয়েছে। চূড়ান্ত অনুমোদন পর নতুন সেনা নিয়োগ শুরু করবে বিএসএফ। এ প্রক্রিয়ায় পাঁচ থেকে ছয় বছর সময় লাগতে পারে বলেও জানানো হয়।

Related articles

ইরানের কাছে ক্ষতিপূরণ চাইবেন ট্রাম্প

ইরানের সঙ্গে ভবিষ্যৎ শান্তি আলোচনায় কয়েক দশকে বিভিন্ন হামলা ও সহিংসতায় ক্ষতিগ্রস্তদের জন্য ক্ষতিপূরণের বিষয়টি অন্তর্ভুক্ত করতে চান...

এসএসসি ও সমমানের ফলে পাসের হার ও জিপিএ–৫ কমেছে

২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে আজ সোমবার (১০ আগস্ট)। এবারের ফলে ৯টি সাধারণ...

এসএসসি-সমমানের ফল সোমবার, জানবেন যেভাবে

অপেক্ষার অবসান হচ্ছে এসএসসি ও সমমান পরীক্ষার্থীদের। আগামীকাল সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় ২০২৬ সালের এসএসসি ও সমমান...

টেকনাফে বাস থামিয়ে ৫৭ লাখ টাকা লুট, গ্রেপ্তার ২

কক্সবাজারের টেকনাফ-কক্সবাজার সড়কে সংঘটিত আলোচিত ৫৭ লাখ টাকা লুটের ঘটনায় তদন্তে নতুন অগ্রগতি এসেছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার...