কানাডার ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার

Date:

Share post:

বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (৬ মে) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কানাডার ইন্দো-প্যাসিফিক বাণিজ্য প্রতিনিধিদলের সঙ্গে এক বৈঠকে তিনি এ আহ্বান জানান।

বৈঠকে ড. ইউনূস বাংলাদেশের শিল্পখাত সম্প্রসারণ এবং দেশকে আঞ্চলিক রফতানি হাবে রূপান্তরের সম্ভাবনার কথা তুলে ধরেন। তিনি বলেন, “বাংলাদেশে বিনিয়োগ করে এখান থেকে অন্য বাজারে পণ্য রফতানি করা যাবে। আমরা আমাদের জনশক্তিকে প্রশিক্ষিত করতে এবং কানাডার ব্যবসায়ীদের সঙ্গে যৌথভাবে কাজ করতে প্রস্তুত।”

দেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, “বাংলাদেশ এক বিশৃঙ্খল অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে, যেন গত ১৫ বছর ধরে ভূমিকম্পে কাঁপছে। কিন্তু সব প্রতিকূলতা সত্ত্বেও আমরা ধাপে ধাপে সংস্কারের পথে এগোচ্ছি। এ যাত্রায় বন্ধু রাষ্ট্র হিসেবে কানাডার সহযোগিতা আমাদের প্রয়োজন।”

কানাডার ইন্দো-প্যাসিফিক বাণিজ্য প্রতিনিধি পল থপিল বলেন, “আমরা বাংলাদেশের সম্ভাবনায় আস্থা রাখি এবং এ কারণেই ব্যবসায়িক প্রতিনিধিদের সঙ্গে নিয়ে এসেছি। আমরা বাংলাদেশের সঙ্গে আরও গভীর বাণিজ্যিক সম্পর্ক গড়ে তুলতে চাই।”

তিনি আরও বলেন, “ড. ইউনূসের নেতৃত্বে গঠিত উপদেষ্টা দল এবং সরকারের গৃহীত সংস্কারমূলক পদক্ষেপ দীর্ঘমেয়াদে অর্থনৈতিক প্রবৃদ্ধির শক্ত ভিত গড়ে তুলবে।” তিনি কানাডার পক্ষে বাংলাদেশকে অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে বিবেচনা করার কথাও জানান।

পল থপিলের নেতৃত্বে আগত উচ্চপর্যায়ের প্রতিনিধিদলে কানাডার নামকরা কিছু কোম্পানির শীর্ষ নির্বাহীরা অংশ নেন। তাদের মধ্যে ছিলেন বেল হেলিকপ্টারের উইলিয়াম ডিকি, ব্ল্যাকবেরির ব্র্যাড কলওয়েল, এক্সপোর্ট ডেভেলপমেন্ট কানাডার লাদিসলাউয়া পাপারা, গিলডান অ্যাক্টিভওয়্যারের জুয়ান কনত্রেরাস, জেসিএম পাওয়ারের মো. আলী এবং অ্যাডভানটেক ওয়্যারলেস কমিউনিকেশনসের টনি র‍্যাডফোর্ড।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার এসডিজি সমন্বয়ক সিনিয়র সচিব লামিয়া মোরশেদ, ঢাকায় নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিং এবং হাইকমিশনের সিনিয়র ট্রেড কমিশনার ডেবরা বয়েস।

Related articles

ভুল তথ্য ছড়াতে শীর্ষে ফেসবুক-ইউটিউব

সামাজিক যোগাযোগমাধ্যমে ভুল তথ্য ও গুজব ছড়িয়ে পড়া বর্তমানে দেশের জন্য এক বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ফেসবুক,...

বাবা হারানোর পর সন্তানদের পুরো পৃথিবী হয়ে উঠেন মা

পৃথিবীর সবচেয়ে মমতাময় ও নির্ভরতার আশ্রয় হলো ‘মা’। সন্তানের জীবনের প্রথম স্পর্শ, প্রথম অনুভূতি ও প্রথম নিরাপত্তার প্রতীক...

শিক্ষক কর্তৃক মাদ্রাসাছাত্রী ধর্ষণ: সাত মাস পর অন্তঃসত্ত্বা

নেত্রকোণার মদনে ১১ বছরের এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হওয়া শিক্ষক আমানুল্লাহ আমান সাগরকে আদালত তিন দিনের রিমান্ডে...

ধান কাটতে এসে মৃত্যু ফাঁদ: বৃদ্ধাকে হত্যা করে স্বর্ণালংকার লুট

কুমিল্লার চান্দিনা উপজেলার সুহিলপুর ইউনিয়নের অলিপুর গ্রামে ছমিরন বেগম (৬৫) নামে এক বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যা করে তার স্বর্ণালংকার...