দরজায় কাফনের কাপড়, চিরকুটে স্ত্রীর পর স্বামীকে মৃত্যুরহুমকি

Date:

Share post:

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা-র চান্দলা ইউনিয়নের বড়ধুশিয়া গ্রামে এক পরিবারের দরজার সামনে কাফনের কাপড় ও হুমকিমূলক চিরকুট রেখে যাওয়ার ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অজ্ঞাত ব্যক্তির এ ভয়াবহ হুমকির লক্ষ্য ছিলেন আবুল হাসেমের ছেলে আরিফুল ইসলাম রিফাত ও তার স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৭ এপ্রিল বিকেলে কে বা কারা রিফাতের বাড়ির দরজার সামনে একটি কাফনের কাপড় রেখে যায় এবং সঙ্গে একটি চিরকুট সংযুক্ত করে। চিরকুটে উল্লেখ করা হয়, পুলিশে অভিযোগ করলেও কোনো ভয় নেই এবং প্রথমে রিফাতের স্ত্রীকে, পরে তাকে হত্যা করা হবে। স্ত্রীর জন্য প্রতীকীভাবে কাফনের কাপড় রেখে যাওয়ার কথাও তাতে লেখা ছিল, যা ঘটনাটিকে আরও ভয়াবহ করে তুলেছে।

ঘটনার পর থেকেই ভুক্তভোগী পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। পরিবারের সদস্যরা জানান, হঠাৎ এমন হুমকিতে তারা আতঙ্কিত হয়ে পড়েছেন এবং কারা এ ঘটনার সঙ্গে জড়িত তা নিয়ে কিছুই বুঝতে পারছেন না। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে ব্রাহ্মণপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, অভিযোগ পাওয়ার পরই বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত শুরু হয়েছে। জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এদিকে, ঘটনাটি ঘিরে পুরো এলাকায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা দ্রুত দোষীদের গ্রেপ্তার এবং এলাকায় নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।

Related articles

তিন বছরের যুদ্ধে ধ্বংসস্তূপে গাজা, বদলে গেছে মানুষের জীবন

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বে ইসরায়েলে বড় ধরনের হামলার পর কয়েক ঘণ্টার মধ্যেই গাজায় ব্যাপক সামরিক অভিযান...

মেসির বিদায়: ‘আমি আপনাদের সবাইকে ভালোবাসি, খুব মিস করব’

মাইক হাতে নিয়ে বিদায়ী বক্তব্যে আবেগ ধরে রাখতে পারেননি লিওনেল মেসি। দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারের স্মৃতি, সতীর্থদের অবদান এবং...

বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত

বুয়েটে বিভিন্ন পদে নতুন জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, মোট ২৪টি পদে যোগ্য বাংলাদেশি নাগরিকদের...

হুতিদের বিরুদ্ধে সৌদির পাশে তুরস্ক-পাকিস্তান

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সঙ্গে সংঘাত নতুন মাত্রা পাওয়ার মধ্যেই সৌদি আরবের পাশে সামরিকভাবে দাঁড়ানোর প্রস্তুতি নিচ্ছে তুরস্ক ও...