সাদা না লাল ডিম—দামের পার্থক্যেই কি পুষ্টির ফারাক ?

Date:

Share post:

সাদা ডিম নাকি লাল ডিম—কোনটিতে বেশি পুষ্টি, এই প্রশ্নটি দীর্ঘদিন ধরেই ভোক্তাদের মধ্যে আলোচনার বিষয়। তবে বিশেষজ্ঞদের মতে, এ নিয়ে প্রচলিত অনেক ধারণাই সঠিক নয়। ডিমের খোসার রং মূলত মুরগির জাত ও জিনগত বৈশিষ্ট্যের ওপর নির্ভর করে, পুষ্টিগুণের ওপর নয়। অর্থাৎ সাদা ও লাল—দুই ধরনের ডিমেই প্রায় একই পরিমাণ প্রোটিন, ফ্যাট, ভিটামিন ও ক্যালোরি থাকে।

বাজারে লাল ডিমের দাম তুলনামূলক বেশি হওয়ায় অনেকেই মনে করেন এতে পুষ্টি বেশি, কিন্তু বাস্তবে এই দামের পার্থক্য আসে উৎপাদন খরচের কারণে। গাঢ় রঙের মুরগি সাধারণত আকারে বড় হয় এবং বেশি খাদ্য গ্রহণ করে, ফলে তাদের ডিম উৎপাদনের খরচও বেশি পড়ে। অন্যদিকে সাদা পালকের মুরগি তুলনামূলক কম খায়, তাই সাদা ডিমের দাম কিছুটা কম হয়।

পুষ্টিবিদদের মতে, ডিমের পুষ্টিগুণ নির্ভর করে মুরগির খাদ্য, পালন পদ্ধতি ও পরিবেশের ওপর। প্রাকৃতিকভাবে পালিত মুরগির ডিমে ভিটামিন ও ওমেগা-থ্রি ফ্যাটি অ্যাসিডের পরিমাণ বেশি থাকতে পারে। একই সঙ্গে ডিমের কুসুমের রং যত গাঢ় হয়, তাতে সাধারণত ভিটামিন এ ও ক্যারোটিনের পরিমাণও তত বেশি থাকে।

কিছু গবেষণায় দেখা গেছে, লাল ডিমে ওমেগা-থ্রি সামান্য বেশি থাকতে পারে, তবে এই পার্থক্য খুবই নগণ্য এবং সাধারণ খাদ্যাভ্যাসে তেমন প্রভাব ফেলে না। যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের তথ্যমতে, একটি গড় ডিমে প্রায় ৭২ ক্যালোরি ও ৪.৭৫ গ্রাম ফ্যাট থাকে, যা সাদা ও লাল—উভয় ডিমেই প্রায় সমান।

বিশেষজ্ঞরা বলছেন, ডিম কেনার সময় খোসার রঙ নয়, বরং ডিমের তাজা অবস্থা, উৎস এবং মুরগির খাদ্যাভ্যাস বিবেচনা করাই বেশি গুরুত্বপূর্ণ। তাই পুষ্টির দিক থেকে সাদা বা লাল—যেকোনো ডিমই নিশ্চিন্তে খাওয়া যায়।

Related articles

পীরগাছায় ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত, অভিযুক্ত পলাতক

রংপুরের পীরগাছায় বাবাকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে তাঁর ২২ বছর বয়সী ছেলের বিরুদ্ধে। শুক্রবার রাতে মাস্টারপাড়া এলাকায় এ...

চাঁদাবাজি নিয়ে সালমানের স্টুডিওতে হামলা

চাঁদা দাবিকে কেন্দ্র করে রাজধানীর ইসিবি চত্বর এলাকায় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ব্যাপক ভাঙচুরের অভিযোগ...

মেসির বিদায়ী ম্যাচের আগে চোটে ছিটকে গেলেন আলমাদা-ফয়থ

আসন্ন তিন প্রীতি ম্যাচের আগে আর্জেন্টিনা দলে এসেছে দুটি পরিবর্তন। চোটের কারণে স্কোয়াড থেকে বাদ পড়েছেন মিডফিল্ডার থিয়াগো...

রেকর্ড উষ্ণতার পথে ২০২৬, সামনে সুপার এল নিনোর শঙ্কা

বিশ্বের জলবায়ু ব্যবস্থায় উষ্ণতার চাপ আরও স্পষ্ট হয়ে উঠছে। এর মধ্যেই প্রশান্ত মহাসাগরে শক্তিশালী এল নিনোর সম্ভাবনা নতুন...