নিঃসন্দেহে গাজায় যুদ্ধাপরাধ করেছে ইসরায়েল: ম্যাথিউ মিলার

Date:

Share post:

মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট জো বাইডেনের সময়ে দেশটির স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ছিলেন ম্যাথিউ মিলার। স্থানীয় সময় সোমবার (২ জুন) একটি সাক্ষাৎকারে তিনি বলেছেন যে গাজায় হামাসের বিরুদ্ধে যুদ্ধে ইসরায়েলি বাহিনী যুদ্ধাপরাধ করেছে।

বাইডেন প্রশাসনের শেষ দুই বছর মুখপাত্র হিসেবে দায়িত্ব পালনকারী মিলার স্কাই নিউজকে একটি পডকাস্ট সাক্ষাৎকারে বলেন, ‘এতে কোনো সন্দেহ নেই যে ইসরায়েল যুদ্ধাপরাধ করেছে।’

মিলার বলেন, ‘আমি মনে করি না এটা গণহত্যা। কিন্তু ইসরায়েল যুদ্ধাপরাধ করেছে—এ বিষয়ে আমার কোনো সন্দেহ নেই।’

মিলার বলেন, ‘যুদ্ধাপরাধ সংঘটনের বিষয়ে দুটি ভাবে চিন্তা করা যায়। প্রথমত, রাষ্ট্র যদি ইচ্ছাকৃতভাবে যুদ্ধাপরাধের নীতি গ্রহণ করে বা এমনভাবে বেপরোয়া আচরণ করে যা যুদ্ধাপরাধে সহায়তা করে। রাষ্ট্র কি যুদ্ধাপরাধ করছে?

স্টেট ডিপার্টমেন্টের সাবেক মুখপাত্র আরও বলেন, ‘গাজা প্রসঙ্গে এটি একটি উন্মুক্ত প্রশ্ন বলে আমি মনে করি। তবে এটা প্রায় নিশ্চিত যে কিছু একক ঘটনা ঘটেছে যেগুলো যুদ্ধাপরাধ, যেখানে ইসরায়েলি সৈন্যরা, ইসরায়েলি সামরিক বাহিনীর সদস্যরা, যুদ্ধাপরাধ করেছে।’

Related articles

মক্কামুখী হুতি ড্রোন ভূপাতিতের দাবি সৌদি আরবের

সৌদি আরবের দাবি, ইয়েমেনের ইরান-সমর্থিত হুতিরা পবিত্র নগরী মক্কাকে লক্ষ্য করে একটি ড্রোন পাঠিয়েছিল। সৌদি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা...

যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের থাকার নিয়মে বড় পরিবর্তন

যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য অভিবাসনসংক্রান্ত নিয়মে বড় পরিবর্তন আসছে। নতুন বিধান কার্যকর হওয়ার আগে শিক্ষার্থীদের সতর্ক করে ভ্রমণ...

নটর ডেম কলেজে একাদশে ভর্তি: আজ ভাইভা, চূড়ান্ত তালিকা মঙ্গলবার

নটর ডেম কলেজে একাদশ শ্রেণির ভর্তি প্রক্রিয়া এখন মৌখিক পরীক্ষার পর্যায়ে পৌঁছেছে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মৌখিক পরীক্ষা...

বিয়ের আনন্দ শেষে কনের ভাই-বোনসহ সড়কে প্রাণ গেল ৪ জনের

চট্টগ্রামের কর্ণফুলীতে বিয়ের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কনের ভাই-বোনসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায়...