এআই প্রযুক্তিতে তৈরি ক্যানসারের ওষুধের মানবদেহে পরীক্ষার প্রস্তুতি

Date:

Share post:

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি ক্যানসারের একটি নতুন ওষুধ এবার মানবদেহে ক্লিনিক্যাল ট্রায়ালের পথে। গুগলের মালিকানাধীন প্রতিষ্ঠান ডিপমাইন্ডের ‘আলফাফোল্ড ৩’ নামক এআই টুলের সহায়তায় ওষুধটি তৈরি করেছে আইসোমরফিক ল্যাবস।

আইসোমরফিক ল্যাবসের প্রেসিডেন্ট কলিন মারডোক জানিয়েছেন, এআইয়ের মাধ্যমে তৈরি ওষুধ রোগীদের দেহে প্রয়োগের প্রস্তুতি চলছে। আলফাফোল্ড ৩ জটিল প্রোটিন কাঠামো ও আণবিক মিথস্ক্রিয়ার পূর্বাভাস দিতে সক্ষম, যা ওষুধ তৈরিতে বড় ধরনের সাফল্য এনে দিয়েছে। এই ওষুধ ক্যানসার কোষকে টার্গেট করে ধ্বংস করতে পারে।

২০২৪ সালে গবেষণার জন্য প্রতিষ্ঠানটি ৬০০ মিলিয়ন মার্কিন ডলার (৬০ কোটি) তহবিল সংগ্রহ করে। গুগল ডিপমাইন্ডের সিইও ডেমিস হাসাবিস বলেন, “এই তহবিল ব্যবহার করে ভবিষ্যতের এআই-নির্ভর ওষুধ ডিজাইন করা হচ্ছে। একদিন এআই দিয়ে সব রোগের সমাধান সম্ভব হবে—এই লক্ষ্যে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”

এআই প্রযুক্তির মাধ্যমে ওষুধ তৈরির দৌড়ে শুধু আইসোমরফিক ল্যাবস নয়, আরও অনেক বায়োটেক প্রতিষ্ঠান যেমন এনিমা বায়োটেক, ইকটোস এবং নভো নরডিস্ক কাজ করছে। পরিসংখ্যানে দেখা গেছে, এআই প্রযুক্তি ব্যবহার করে এখন পর্যন্ত ৩ হাজারেরও বেশি ওষুধ তৈরি করা হয়েছে, যদিও অধিকাংশ এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে।

Related articles

৯৬ বছরের ইতিহাসে প্রথমবার তিন দেশে বিশ্বকাপের উদ্বোধন

বিশ্বকাপ মানেই ফুটবলের মহোৎসব, আর সেই উৎসবের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে। তবে ২০২৬ ফিফা...

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

মানিকগঞ্জ সদর উপজেলার ভাটবাউর এলাকায় ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফয়সাল (১৮) নামের এক কিশোরের মর্মান্তিক মৃত্যু...

প্রায় হাতাহাতি ট্রাম্প-নেতানিয়াহুর, দাবি মার্কিন দূতের

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে লেবাননকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে নীতিগত মতপার্থক্যের ইঙ্গিত আরও স্পষ্ট হয়ে উঠেছে। লেবাননে...

রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

রাজধানীর মিরপুরের পল্লবীতে আট বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর গলা কেটে হত্যার ঘটনায় আসামি সোহেল রানা ও...