আত্মসমর্পণ করে জামিন পেলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস

Date:

Share post:

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। রোববার (১৩ জুলাই) তিনি হাইকোর্টের নির্দেশ অনুযায়ী নিম্ন আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত তার জামিন দেন

এর আগে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ভাটারা থানায় দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের আগাম জামিন পান অপু বিশ্বাস, যার মেয়াদ শেষের দিকে ছিল।

আদালতে দাখিলকৃত অভিযোগপত্রে বলা হয়, ২০২৪ সালের ১৯ জুলাই অনুষ্ঠিত ওই আন্দোলনে এনামুল হক নামে একজনকে হত্যাচেষ্টার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সরকারপক্ষের ২৮৩ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়। এতে অপু বিশ্বাস ছাড়াও আসনা হাবিব ভাবনা, নুসরাত ফারিয়া, জায়েদ খানসহ মোট ১৭ জন শিল্পীকে আসামি করা হয়েছে।

উল্লেখ্য, হাইকোর্টের আদেশ অনুযায়ী গত বৃহস্পতিবার অপু বিশ্বাস তার আইনজীবীর মাধ্যমে জামিননামা দাখিল করেন এবং পরবর্তীতে নিজে আদালতে উপস্থিত হন।

Related articles

অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস, বাংলাদেশকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

ডারউইনে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। দেশের বাইরে এই বড় সাফল্যের পরই বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন...

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দিল বিএনপি

রাষ্ট্রপতি নির্বাচনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রার্থী করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। আজ দুপুরে সচিবালয়ে দলের জ্যেষ্ঠ...

বিয়ের আশায় লাখ লাখ ইউয়ান খুইয়ে চীনের পুরুষেরা

বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে—এমন উদ্বেগ থেকেই চীনের ৩৭ বছর বয়সী ওয়াং ঝুয়াং জীবনসঙ্গীর সন্ধান শুরু করেছিলেন। দীর্ঘদিন চেষ্টা...

ইরানের কাছে ক্ষতিপূরণ চাইবেন ট্রাম্প

ইরানের সঙ্গে ভবিষ্যৎ শান্তি আলোচনায় কয়েক দশকে বিভিন্ন হামলা ও সহিংসতায় ক্ষতিগ্রস্তদের জন্য ক্ষতিপূরণের বিষয়টি অন্তর্ভুক্ত করতে চান...