১৫ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধের বিল পাস

Date:

Share post:

ফ্রান্সে ১৫ বছরের কম বয়সী শিশুদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ করতে একটি বিল জাতীয় পরিষদে পাস হয়েছে। শিশুদের অতিরিক্ত স্ক্রিন টাইমের ক্ষতিকর প্রভাব থেকে সুরক্ষা দিতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। সোমবার আইনপ্রণেতাদের সম্মতির পর মঙ্গলবার অনুষ্ঠিত ভোটাভুটিতে ১১৬ ভোটের বিপরীতে ২৩ ভোটে বিলটি অনুমোদিত হয়।

এ বিষয়ে প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ পূর্ণ সমর্থন জানিয়ে একে শিশু ও কিশোরদের সুরক্ষায় একটি বড় অগ্রগতি হিসেবে উল্লেখ করেছেন এবং দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন।

প্রস্তাবিত আইনে ক্ষতিকর হিসেবে চিহ্নিত সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর একটি তালিকা তৈরি করে সেগুলো ১৫ বছরের কম বয়সীদের জন্য সম্পূর্ণ নিষিদ্ধ করার কথা বলা হয়েছে। তুলনামূলক কম ক্ষতিকর প্ল্যাটফর্ম ব্যবহারের ক্ষেত্রে অভিভাবকদের সরাসরি অনুমতি বাধ্যতামূলক করা হবে। পাশাপাশি হাইস্কুলগুলোতে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ রাখার বিধান অন্তর্ভুক্ত রয়েছে।

আইনটি কার্যকর করতে নির্ভরযোগ্য বয়স যাচাই ব্যবস্থা চালুর কথাও উল্লেখ করা হয়েছে, যা ইতোমধ্যে প্রাপ্তবয়স্কদের অনলাইন পর্নোগ্রাফি দেখার ক্ষেত্রে ফ্রান্সে কার্যকর রয়েছে। বিলটি এখন উচ্চকক্ষ সিনেটে পাঠানো হবে, সেখানে অনুমোদন পেলে এটি আইনে পরিণত হবে।

Related articles

স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

জামালপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন করে হত্যার দায়ে স্বামী আমিনুল ইসলামকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (৩০ মার্চ) দুপুরে...

দেশে হামের ভয়াবহ বিস্তার,শিশুমৃত্যু বাড়ছে

দেশজুড়ে হাম সংক্রমণ হঠাৎ বেড়ে যাওয়ায় উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে। বিশেষ করে শিশুদের মধ্যে মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাওয়ায়...

তেল না পেয়ে ট্রাকচাপায় ম্যানেজারকে হত্যা

নড়াইল সদর উপজেলার কালনা-যশোর মহাসড়কের তুলারামপুর এলাকায় তেল না পাওয়াকে কেন্দ্র করে এক মর্মান্তিক ঘটনায় ফিলিং স্টেশন ম্যানেজার...

দেশজুড়ে শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা

সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানসমূহে পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে সরকার জরুরি নির্দেশনা জারি করেছে। এ লক্ষ্যে শহর ও গ্রামাঞ্চলের সব শিক্ষাপ্রতিষ্ঠানকে...