তেল না পেয়ে ট্রাকচাপায় ম্যানেজারকে হত্যা

Date:

Share post:

নড়াইল সদর উপজেলার কালনা-যশোর মহাসড়কের তুলারামপুর এলাকায় তেল না পাওয়াকে কেন্দ্র করে এক মর্মান্তিক ঘটনায় ফিলিং স্টেশন ম্যানেজার নাহিদ সরদারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (২৮ মার্চ) দিবাগত গভীর রাতে তানভীর ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে, যা এলাকায় চরম চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

জানা গেছে, রাতে তেল নেওয়া নিয়ে ট্রাকচালক সুজাতের সঙ্গে পাম্পের ম্যানেজার নাহিদের বাকবিতণ্ডা হয়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ট্রাকচালক সিরিয়াল ভেঙে আগে তেল নেওয়ার চেষ্টা করলে পাম্প কর্তৃপক্ষ বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে চালক প্রকাশ্যে হত্যার হুমকি দেন বলে অভিযোগ রয়েছে।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, রাত ২টা ১০ মিনিটের দিকে কাজ শেষে সহকর্মী জিহাদুল মোল্যাকে নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন নাহিদ। এসময় দ্রুতগতিতে একটি ট্রাক তাদের ধাওয়া করে পেছন থেকে চাপা দেয়। ঘটনাস্থলেই নাহিদ নিহত হন এবং গুরুতর আহত অবস্থায় জিহাদুলকে প্রথমে নড়াইল সদর হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঘটনার পরপরই অভিযুক্ত ট্রাকচালক পালিয়ে যায়। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও শোকের সৃষ্টি হয়েছে। তারা দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

তুলারামপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী জানিয়েছেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্ত ট্রাকচালককে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Related articles

সংসদ ঘেরাওয়ের চেষ্টা, দিল্লিতে নজিরবিহীন ছাত্র আন্দোলন

ভারতের রাজধানী নয়াদিল্লি সোমবার পরিণত হয় সাম্প্রতিক সময়ের অন্যতম বৃহৎ ছাত্র আন্দোলনের কেন্দ্রবিন্দুতে। জাতীয় যোগ্যতা ও প্রবেশিকা পরীক্ষা...

মেসির জোড়া অ্যাসিস্টে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা

বিশ্বচ্যাম্পিয়নের পরিচয় শুধু ট্রফি জয়ে নয়, কঠিন মুহূর্তে ঘুরে দাঁড়ানোর ক্ষমতাতেও। সেই মানসিকতারই আরেকটি উজ্জ্বল উদাহরণ উপহার দিল...

বৃষ্টির ৩৩ ঘণ্টা পরও রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা

গত শনিবার দিবাগত রাত থেকে রোববার সকাল পর্যন্ত টানা বৃষ্টিতে রাজধানীর মিরপুরের কাজীপাড়াসহ বিভিন্ন এলাকা জলাবদ্ধ হয়ে পড়ে।...

বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য সহায়তা ৪.৬ কোটি টাকা বরাদ্দ

দেশের বিভিন্ন অঞ্চলে টানা বর্ষণ, পাহাড়ি ঢল এবং নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ায় সৃষ্ট বন্যা পরিস্থিতি মোকাবিলায় ক্ষতিগ্রস্ত মানুষের...