হাইতির প্রধানমন্ত্রী এরিয়েল হেনরির পদত্যাগ

Date:

Share post:

হাইতির প্রধানমন্ত্রী এরিয়েল হেনরি পদত্যাগ করেছেন। তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন গায়ানার প্রেসিডেন্ট ও ক্যারিবিয়ান কমিউনিটির (কেরিকম) বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ ইরফান আলী। আল-জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

দেশটিতে কয়েক সপ্তাহ ধরে চলমান সহিংসতার পর, রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে সোমবার জ্যামাইকায় আঞ্চলিক নেতারা বৈঠকে বসেন। এই বৈঠকের পরই হেনরি তার পদত্যাগের ঘোষণা দেন।

৭৪ বছর বয়সী হেনরি পেশায় একজন নিউরো-সার্জন। তিনি ফ্রান্সের দক্ষিণাঞ্চলে প্রশিক্ষণ নিয়েছেন এবং সেখানে কাজও করেছেন। ২০০০-এর দশকের শুরুর দিকে হাইতির রাজনীতিতে প্রবেশ করেন এবং সে সময়ের প্রেসিডেন্ট জাঁ-বারট্রান্ড অ্যারিস্টাইডের বিরোধী আন্দোলনের অন্যতম নেতা হয়ে ওঠেন।

অ্যারিস্টাইডের ক্ষমতাচ্যুতির পর, তিনি যুক্তরাষ্ট্রের সহায়তায় গঠিত এক পরিষদের সদস্য হন, যা অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনে সহায়তা করেছিল।

২০০৬ সালের জুন মাসে হেনরি হাইতির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক হিসেবে নিয়োগ পান এবং পরে সংস্থাটির চিফ অফ স্টাফ হন। ২০১৫ সালে তাকে অভ্যন্তরীণ ও আঞ্চলিক সম্প্রদায়ের মন্ত্রী মনোনীত করা হয় এবং তিনি হাইতির নিরাপত্তা ও স্বরাষ্ট্রনীতি তত্ত্বাবধানের দায়িত্ব পান।

কয়েক মাস পর, তিনি সমাজকল্যাণ ও শ্রমমন্ত্রী হিসেবেও নিযুক্ত হন। তবে ইনাইট দল থেকে বেরিয়ে আসার পর তার পদত্যাগের দাবি আরও জোরালো হয়।

Related articles

অমর একুশে বইমেলা ২৫ ফেব্রুয়ারি শুরু, স্টল ভাড়া মওকুফ

রোজার মধ্যে আয়োজন ঘিরে আপত্তি ও নানা আলোচনার পর অবশেষে অমর একুশে বইমেলা শুরুর দিনক্ষণ চূড়ান্ত করেছে সরকার।...

তারেক রহমান–মান্নার ভাইরাল ছবি: সেদিন কী কথা হয়েছিল জানালেন শেলী মান্না

তারেক রহমান ও মান্নার একটি পুরোনো ছবি নতুন করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। ছবিতে দেখা যায়, দুজন...

১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান, গঠিত হলো নতুন মন্ত্রিসভা

তারেক রহমান বাংলাদেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের মাধ্যমে নতুন সরকারের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি)...

রমজানেও চালু থাকবে শিক্ষা কার্যক্রম, হাইকোর্টের আদেশ স্থগিত

রমজান মাসে দেশের মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার বিষয়ে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আপিল বিভাগের...