সালমান মানসিকভাবে ভেঙে পড়েছিলেন—ডনের মন্তব্যে

Date:

Share post:

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক সালমান শাহের রহস্যজনক মৃত্যু আবারও নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। আত্মহত্যা নাকি হত্যা—এই বিতর্কে এবার নতুন মাত্রা যোগ হয়েছে মামলাটি হত্যা মামলা হিসেবে পুনরায় তদন্তের নির্দেশের মাধ্যমে।

এই মামলার চতুর্থ আসামি হিসেবে রয়েছেন খলনায়ক অভিনেতা আশরাফুল হক ডন, আর প্রধান আসামি নায়কের সাবেক স্ত্রী সামিরা হক। মামলার অন্যান্য ৯ আসামি হলেন—প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুসি, ডেভিড, জাভেদ, ফারুক, মেফিয়ার বিউটি সেন্টারের রুবি, আবদুস সাত্তার, সাজুরেজভী আহমেদ ফরহাদ

প্রায় পাঁচ বছর আগে পিবিআই (Police Bureau of Investigation) দীর্ঘ তদন্ত শেষে জানিয়েছিল—সালমান শাহ আত্মহত্যা করেছেন, তাকে হত্যা করা হয়নি। সেই সময় ডন স্বস্তি প্রকাশ করে বলেছিলেন, “আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। অবশেষে কলিজার বন্ধুকে হত্যার মিথ্যা অভিযোগ থেকে মুক্ত হলাম।” তবে চার বছর আগে শাহরিয়ার নাজিম জয়–এর জনপ্রিয় টক শো ‘সেন্স অফ হিউমার’-এ দেওয়া ডনের একটি পুরনো সাক্ষাৎকার এখন আবার ভাইরাল হয়েছে। সালমান শাহ হত্যা রহস্য ঘিরে চলমান জল্পনার মধ্যেই এই সাক্ষাৎকারটি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। সাক্ষাৎকারে জয় সরাসরি প্রশ্ন করেন: “সালমান ভাইয়ের মৃত্যুর পেছনে কারও দায় আছে কি? তার মা না স্ত্রী—আপনার মতে কে বেশি দায়ী?” প্রথমে ডন এটিকে “পারিবারিক ব্যাপার” বলে পাশ কাটাতে চান এবং বলেন সালমান “মেন্টালি আপসেট” ছিলেন। কিন্তু জয় যখন এককথায় উত্তর চান, তখন ডন জানান— “সামিরা হকের কোনো দোষ আমি দেখি নাই। সালমানের সঙ্গে তার যেমন প্রেম ছিল, এমন প্রেম আমি জীবনে দেখি নাই।” জয়ের পুনরায় প্রশ্নে তিনি আরও যোগ করেন, “আমি তো দেখতেছি না কোনো দোষ।” ডন দাবি করেন, সালমান শাহ জীবনের শেষ দিকে ছিলেন ভীষণভাবে মানসিকভাবে বিপর্যস্ত। “ও একজন সুপারস্টার হওয়া সত্ত্বেও, এত টাকা-পয়সা, গাড়ি-বাড়ি থাকা সত্ত্বেও কেন আত্মহত্যা করবে? ছয়–সাত মাসে আমি ওকে স্থিরভাবে দেখি নাই। ওর মধ্যে অস্থিরতা ছিল।” এখন, সেই পুরনো সাক্ষাৎকারটি ভাইরাল হওয়ার পর ডনের শারীরিক ভাষা ও কথাবার্তার ভঙ্গি নিয়ে নেটিজেনদের মধ্যে তীব্র সন্দেহ দেখা দিয়েছে। মন্তব্য বিভাগে কেউ লিখেছেন, “ডন ভাই, গলা শুকিয়ে যাচ্ছে, পানি খান—সামনে বিপদ আছে।” আরও অনেকে মন্তব্য করেছেন, “এই লোক খুনের সাথে জড়িত ১০০%।”
“কথায় জড়তা আছে, অপরাধী দেখলেই বোঝা যায়।” সম্প্রতি ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ জান্নাতুল ফেরদৌস ইবনে হক সালমান শাহের পরিবারের দায়ের করা হত্যা মামলা তদন্তের দায়িত্ব রমনা থানাকে দিয়েছেন। সেই মামলাতেই আশরাফুল হক ডন রয়েছেন অন্যতম আসামি হিসেবে।

বর্তমান প্রতিযোগিতামূলক চাকরির বাজারে শুধু ডিগ্রি নয়, দক্ষতাই আপনাকে আলাদা করে তুলতে পারে। তাই এখনই সময় নিজের ক্যারিয়ারে বিনিয়োগ করার — The Cloudemy এর সাথে।

www.thecloudemy.com

https://www.facebook.com/cloudemy20

Related articles

সংসদে নারীর কণ্ঠস্বর হতে চান ফারজানা সিঁথি

সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হিসেবে মনোনয়নপ্রত্যাশী মডেল ও মানবাধিকারকর্মী ফারজানা সিঁথি নারীদের প্রকৃত কণ্ঠস্বর তুলে ধরার দৃঢ়...

৪১৯ হজযাত্রী নিয়ে প্রথম হজ ফ্লাইট শুক্রবার রাতে

শুক্রবার রাত থেকেই বাংলাদেশ থেকে পবিত্র হজযাত্রার আনুষ্ঠানিক সূচনা হতে যাচ্ছে। প্রথম ফ্লাইটে ৪১৯ জন হজযাত্রীকে নিয়ে রাত...

চা দিতে দেরি, বাবার হাতে কোলছাড়া শিশুর মৃত্যু

দেশের বিভিন্ন স্থানে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে একের পর এক মর্মান্তিক শিশুহত্যার ঘটনায় উদ্বেগ ও শোকের ছায়া নেমে...

কিংবদন্তি সঙ্গীতশিল্পী আশা ভোঁসলে মারা গেছেন

ভারতীয় সংগীতজগতের কিংবদন্তি ও বহুমাত্রিক প্লেব্যাক গায়িকা আশা ভোঁসলে ৯২ বছর বয়সে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়...