সারা টেন্ডুলকার এবার টি-টোয়েন্টি দলের মালিক, তবে বাস্তব ক্রিকেটে নয়!

Date:

Share post:

ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকারের কন্যা সারা টেন্ডুলকার এবার সম্পৃক্ত হলেন ক্রিকেটের সঙ্গে নতুন ভূমিকায়। তবে বাস্তব ক্রিকেট নয়, বরং ই-স্পোর্টসে! তিনি মালিকানা কিনেছেন ‘গ্লোবাল ই-ক্রিকেট প্রিমিয়ার লিগ’-এ মুম্বাইয়ের দলের। এই লিগটি জনপ্রিয় মোবাইল গেম ‘রিয়াল ক্রিকেট’-এ অনুষ্ঠিত হয়, যা ইতোমধ্যেই বিশ্বব্যাপী জনপ্রিয়তা অর্জন করেছে।

প্রথম মৌসুমে ২ লাখ মানুষ অংশ নিলেও দ্বিতীয় মৌসুমে তা বেড়ে দাঁড়ায় ৯ লাখ ১০ হাজারে। তৃতীয় মৌসুমে আরও বেশি প্রতিযোগী অংশগ্রহণ করবে বলে ধারণা করা হচ্ছে। এই ই-ক্রিকেট লিগ সম্প্রচারিত হয় বিভিন্ন প্ল্যাটফর্মে, যার মধ্যে রয়েছে জিও সিনেমা, স্পোর্টস ১৮ এবং স্টার স্পোর্টস। ধারণা করা হচ্ছে, এবার হটস্টারেও দেখা যাবে লিগের ম্যাচগুলো।

নতুন এই দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত সারা টেন্ডুলকার বলেন, ‘ক্রিকেট আমাদের পরিবারের রক্তে মিশে আছে। ই-স্পোর্টস খুবই আকর্ষণীয়, আর গ্লোবাল ই-ক্রিকেট প্রিমিয়ার লিগে মুম্বাইয়ের দলের মালিক হতে পারা আমার জন্য স্বপ্নপূরণের মতো। আমি নতুন প্রতিভাদের সঙ্গে কাজ করতে এবং একটি শক্তিশালী দল গড়ে তুলতে চাই। আশা করি, আরও অনেকেই এই খেলায় আগ্রহী হবে।’

টেন্ডুলকার পরিবারের সদস্যরা বরাবরই ক্রিকেটের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত রয়েছেন। শচীন টেন্ডুলকার এখনও লেজেন্ডস লিগ ক্রিকেটে অংশ নিচ্ছেন এবং আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের মেন্টরের দায়িত্ব পালন করছেন। সারার ভাই অর্জুন টেন্ডুলকারও পেশাদার ক্রিকেটার, যিনি মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএল খেলেন এবং ঘরোয়া ক্রিকেটে প্রতিনিধিত্ব করেন গোয়ার হয়ে। এবার সারাও ক্রিকেটের সঙ্গে যুক্ত হলেন, তবে এক নতুন এবং অভিনবভাবে।

Related articles

বিয়ের আশায় লাখ লাখ ইউয়ান খুইয়ে চীনের পুরুষেরা

বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে—এমন উদ্বেগ থেকেই চীনের ৩৭ বছর বয়সী ওয়াং ঝুয়াং জীবনসঙ্গীর সন্ধান শুরু করেছিলেন। দীর্ঘদিন চেষ্টা...

ইরানের কাছে ক্ষতিপূরণ চাইবেন ট্রাম্প

ইরানের সঙ্গে ভবিষ্যৎ শান্তি আলোচনায় কয়েক দশকে বিভিন্ন হামলা ও সহিংসতায় ক্ষতিগ্রস্তদের জন্য ক্ষতিপূরণের বিষয়টি অন্তর্ভুক্ত করতে চান...

এসএসসি ও সমমানের ফলে পাসের হার ও জিপিএ–৫ কমেছে

২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে আজ সোমবার (১০ আগস্ট)। এবারের ফলে ৯টি সাধারণ...

এসএসসি-সমমানের ফল সোমবার, জানবেন যেভাবে

অপেক্ষার অবসান হচ্ছে এসএসসি ও সমমান পরীক্ষার্থীদের। আগামীকাল সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় ২০২৬ সালের এসএসসি ও সমমান...