রাজধানীর বনশ্রীতে নারী সাংবাদিককে হেনস্তার ঘটনায় প্রধান অভিযুক্তসহ তিনজন গ্রেপ্তার

Date:

Share post:

রাজধানীর বনশ্রী এলাকায় এক নারী সাংবাদিককে হেনস্তার ঘটনায় প্রধান অভিযুক্ত সোয়েব রহমান জিশান (২৫)সহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। বৃহস্পতিবার (৩ এপ্রিল) র‍্যাব-৩ এর স্টাফ অফিসার (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার সনদ বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃতরা হলেন— সোয়েব রহমান জিশান (২৫), মো. রাইসুল ইসলাম (২১) ও মো. কাউসার হোসেন (২১)। র‍্যাব-৩ এর স্টাফ অফিসার সনদ বড়ুয়া জানান, রাজধানীর রামপুরা এলাকায় এক নারী সাংবাদিককে যৌন হয়রানির একটি ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হলে তা ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। বিষয়টি র‍্যাব-৩ এর নজরে এলে তাৎক্ষণিকভাবে ছায়া তদন্ত শুরু হয়।

এ ঘটনায় রামপুরা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩)-এ একটি মামলা দায়ের করা হয়। মামলায় অভিযুক্তদের গ্রেপ্তারে র‍্যাব সদর দপ্তর গোয়েন্দা শাখা ও র‍্যাব-৩ এর একাধিক গোয়েন্দা ও অপারেশনাল টিম মাঠে নামে।

গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় মামলার প্রধান অভিযুক্ত সোয়েব রহমান জিশানকে গভীর রাতে রাজধানীর রামপুরা থানাধীন মেরাদিয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে রমনার বেইলি রোড এলাকা থেকে মো. রাইসুল ইসলাম (২১) ও কাউসার হোসেন (২১)কে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে রামপুরা থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন র‍্যাব-৩ এর স্টাফ অফিসার সনদ বড়ুয়া।

ভুক্তভোগী নারী সাংবাদিক ইংরেজি দৈনিক নিউ এইজ-এ কর্মরত। তিনি এ বিষয়ে রামপুরা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

Related articles

আগের নিয়মেই একাদশে ভর্তি, থাকছে না ভর্তি পরীক্ষা

আসন্ন শিক্ষাবর্ষে উচ্চমাধ্যমিকের একাদশ শ্রেণিতে ভর্তি প্রক্রিয়ায় কোনো বড় পরিবর্তন আসছে না। সরকার পরিবর্তনের পর ভর্তি পরীক্ষা চালুর...

ইরান যুদ্ধের প্রভাবে তেল কোম্পানির আয় আকাশচুম্বী

ইরানকে কেন্দ্র করে চলমান সংঘাতের কারণে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানির দাম বেড়ে যাওয়ায় বিশ্বের শীর্ষ তেল কোম্পানিগুলোর মুনাফা...

যুদ্ধের ফাঁদে ট্রাম্প, মূল্য দিচ্ছে পুরো বিশ্ব

মাত্র এক মাস আগেও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ইসলামাবাদ সমঝোতা স্বাক্ষরিত হয়েছিল। উদ্দেশ্য ছিল দীর্ঘদিনের উত্তেজনা প্রশমিত করা,...

গ্যাস সংকটে স্থবির জনজীবন, রান্নায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে তীব্র গ্যাস সংকট অব্যাহত রয়েছে। বাসাবাড়িতে গ্যাসের...