টেক্সাসে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বেড়ে ১০৪

Date:

Share post:

যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় অঙ্গরাজ্য টেক্সাসে টানা ভারী বৃষ্টিপাতে সৃষ্ট আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৪ জনে। মৃতদের মধ্যে রয়েছে বিপুলসংখ্যক শিশু। নিখোঁজ রয়েছেন আরও অনেকে।

মঙ্গলবার (৮ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে জানানো হয়, সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা কের কাউন্টি, যেখানে এখন পর্যন্ত ৮৪টি মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে ২৮ জন শিশু।

বাকি প্রাণহানির মধ্যে রয়েছে:

  • ট্র্যাভিস কাউন্টি: ৭ জন নিহত, ১০ জন নিখোঁজ
  • বার্নেট কাউন্টি: ৪ জন নিহত, ২ জন নিখোঁজ
  • কেন্ডাল কাউন্টি: ৬ জন নিহত
  • উইলিয়ামসন কাউন্টি: ২ জন নিহত, ১ জন নিখোঁজ
  • টম গ্রিন কাউন্টি: ১ জন নিহত

উদ্ধারকারী সংস্থাগুলো জানিয়েছে, ঝড় ও ভারী বর্ষণের কারণে অনেক এলাকায় পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। ধ্বংসস্তূপ ও কাদায় ভরা রাস্তা উদ্ধার কাজকে ব্যাহত করছে। কর্মকর্তারা আশঙ্কা করছেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট জানিয়েছেন, “যতক্ষণ পর্যন্ত প্রতিটি নিখোঁজ ব্যক্তিকে খুঁজে না পাওয়া যাচ্ছে, ততক্ষণ উদ্ধার কাজ অব্যাহত থাকবে।”

উল্লেখ্য, গত ৩ জুলাই সকাল থেকে টেক্সাসে শুরু হয় বৃষ্টিপাত। দুপুরের পর তা ধীরে ধীরে তীব্র রূপ নেয় এবং সন্ধ্যার দিকে প্রবল বর্ষণে রূপ নেয়, যার ফলে আকস্মিক বন্যা সৃষ্টি হয়।

Related articles

মক্কামুখী হুতি ড্রোন ভূপাতিতের দাবি সৌদি আরবের

সৌদি আরবের দাবি, ইয়েমেনের ইরান-সমর্থিত হুতিরা পবিত্র নগরী মক্কাকে লক্ষ্য করে একটি ড্রোন পাঠিয়েছিল। সৌদি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা...

যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের থাকার নিয়মে বড় পরিবর্তন

যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য অভিবাসনসংক্রান্ত নিয়মে বড় পরিবর্তন আসছে। নতুন বিধান কার্যকর হওয়ার আগে শিক্ষার্থীদের সতর্ক করে ভ্রমণ...

নটর ডেম কলেজে একাদশে ভর্তি: আজ ভাইভা, চূড়ান্ত তালিকা মঙ্গলবার

নটর ডেম কলেজে একাদশ শ্রেণির ভর্তি প্রক্রিয়া এখন মৌখিক পরীক্ষার পর্যায়ে পৌঁছেছে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মৌখিক পরীক্ষা...

বিয়ের আনন্দ শেষে কনের ভাই-বোনসহ সড়কে প্রাণ গেল ৪ জনের

চট্টগ্রামের কর্ণফুলীতে বিয়ের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কনের ভাই-বোনসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায়...