শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনে দ্বিতীয় দিনের শুনানি আজ

Date:

Share post:

আজ ৭ জুলাই, আলোচিত জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির দ্বিতীয় দিন অনুষ্ঠিত হবে।

এই মামলায় আরও দুই অভিযুক্ত হচ্ছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন। পলাতক অবস্থায় থাকা শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের অনুপস্থিতিতে কেবল চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে আদালতে হাজির করা হয়েছে।

এর আগে, ১ জুলাই মামলার প্রথম দিনের শুনানি সরাসরি সম্প্রচারিত হয় টেলিভিশন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে। ওই দিন রাষ্ট্রপক্ষ তাদের বক্তব্য উপস্থাপন করলেও আসামিপক্ষের কোনো সাড়া পাওয়া যায়নি।

আজকের শুনানিতে আসামিপক্ষের পক্ষে আইনজীবীদের বক্তব্য উপস্থাপনের কথা রয়েছে। ট্রাইব্যুনালের নির্দেশে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের পরও শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান আদালতে হাজির না হওয়ায়, আদালত তাদের পক্ষে আইনজীবী নিয়োগ দিয়েছেন।

প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগ গঠন প্রক্রিয়া সম্পন্ন হলে আগামী আগস্টের শুরুতেই কিংবা জুলাইয়ের শেষ সপ্তাহে সাক্ষ্যগ্রহণ পর্ব শুরু হতে পারে।

Related articles

তুরস্ককে ৪-১ গোলে উড়িয়ে ঘুরে দাঁড়াল ইতালি

ইতালির জন্য ম্যাচটি ছিল ঘুরে দাঁড়ানোর। বেলজিয়ামের কাছে আগের ম্যাচে ২-০ গোলের হার এবং সামনে ফ্রান্সের মতো কঠিন...

পীরগাছায় ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত, অভিযুক্ত পলাতক

রংপুরের পীরগাছায় বাবাকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে তাঁর ২২ বছর বয়সী ছেলের বিরুদ্ধে। শুক্রবার রাতে মাস্টারপাড়া এলাকায় এ...

চাঁদাবাজি নিয়ে সালমানের স্টুডিওতে হামলা

চাঁদা দাবিকে কেন্দ্র করে রাজধানীর ইসিবি চত্বর এলাকায় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ব্যাপক ভাঙচুরের অভিযোগ...

মেসির বিদায়ী ম্যাচের আগে চোটে ছিটকে গেলেন আলমাদা-ফয়থ

আসন্ন তিন প্রীতি ম্যাচের আগে আর্জেন্টিনা দলে এসেছে দুটি পরিবর্তন। চোটের কারণে স্কোয়াড থেকে বাদ পড়েছেন মিডফিল্ডার থিয়াগো...