ইসির ওয়েবসাইট থেকে সরানো হলো আওয়ামী লীগের ‘নৌকা’ প্রতীক

Date:

Share post:

নিবন্ধন স্থগিত হওয়ায় নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইট থেকে বাংলাদেশ আওয়ামী লীগের জনপ্রিয় নির্বাচনী প্রতীক ‘নৌকা’ সরিয়ে ফেলা হয়েছে।

বুধবার (১৬ জুলাই) সকাল থেকে ইসির ওয়েবসাইটে ‘আওয়ামী লীগ (নিবন্ধন স্থগিত)’ নামের পাশে আর ‘নৌকা’ প্রতীকটি দেখা যাচ্ছে না।

ইসি সচিবালয়ের সিস্টেম ম্যানেজার মো. রফিকুল হক এ বিষয়ে জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে প্রতীকটি সরিয়ে নেওয়া হয়েছে।

এর আগে মঙ্গলবার রাতে এক ফেসবুক পোস্টে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নির্বাচন কমিশনের সমালোচনা করে প্রশ্ন তোলেন, “অভিশপ্ত ‘নৌকা’ মার্কাটাকে কোন যুক্তিতে আবার শিডিউলভুক্ত করে আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে?”

বর্তমানে ইসির তালিকাভুক্ত ৬৯টি প্রতীকের মধ্যে ৫০টি রাজনৈতিক দলগুলোর জন্য বরাদ্দ করা হয়েছে। এর মধ্যে আওয়ামী লীগের স্থগিত হওয়া নিবন্ধন থাকা সত্ত্বেও এর প্রতীক অন্তর্ভুক্ত ছিল। বাকি ১৯টি প্রতীক সংরক্ষিত রয়েছে স্বতন্ত্র প্রার্থীদের জন্য।

তবে নতুন প্রতীক তালিকা আইন মন্ত্রণালয় থেকে চূড়ান্ত অনুমোদন পেলে জামায়াত ইসলামী বাংলাদেশের ‘দাঁড়িপাল্লা’সহ প্রতীকের সংখ্যা বেড়ে দাঁড়াবে ১১৫টিতে।

Related articles

নিম্নমানের টিফিনে ৬ বিদ্যালয়ের ৩০ শিক্ষার্থী অসুস্থ

মাদারীপুর সদর উপজেলায় সরকারি টিফিন খেয়ে একাধিক প্রাথমিক বিদ্যালয়ের অন্তত ৩০ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ার ঘটনা চরম...

৪০ দিনের সংঘাতে বিশ্বজুড়ে প্রাণহানি, নিহত ৬ বাংলাদেশি

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে টানা ৪০ দিনের সংঘাতে বিভিন্ন দেশে ব্যাপক প্রাণহানি ঘটেছে। তথ্য অনুযায়ী, সবচেয়ে...

৮ ঘণ্টার বেশি কাজ: বাড়ছে কি মৃত্যুঝুঁকি?

দিনে আট ঘণ্টার বেশি সময় ধরে কাজ করা মানুষের স্বাস্থ্যের জন্য গুরুতর ঝুঁকি তৈরি করছে বলে সতর্ক করেছে...

দড়ি–বাঁশ ধরে মসজিদে যাওয়া ১২০ বছরের অন্ধ মুয়াজ্জিন আর নেই

নাটোরের বড়াইগ্রাম উপজেলার নগর ইউনিয়নের বড়দেহা গ্রামের শতবর্ষী অন্ধ মুয়াজ্জিন আব্দুর রহমান মোল্লা আর নেই। রোববার (৫ এপ্রিল)...